
বেলকুচিতে কাউন্সিলর ফজল বয়স্ক ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
বেলকুচিতে কাউন্সিলর ফজল বয়স্ক ফুটবল টুর্নামেন্ট ২০২২ অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন
সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী ব্যাপারী পাড়ায় কাউন্সিলর ফজলুল হক ফজল বয়স্ক ফুটবল টুনামেন্ট ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) বিকালে বেলকুচি পৌর এলাকার চন্দনগাঁতী ব্যাপারী পাড়ায় ফজলুল হক ফজল বয়স্ক এই টুর্নামেন্ট ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল টুনামেন্ট পৌর কাউন্সিলর ফজলুল হক ফজল ও অত্রগ্রামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে সমাজ সেবক ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা। এসময় আরও উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউপির সচিব মোঃ শাহিন চন্দনী, আওয়ামীলীগ নেতা শাহজাহান আলী বিশিষ্ট সমাজসেবক রায়হান প্রামানিক, ছানোয়ার হোসেন প্রামাণিকসহ অত্র গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। এসময় বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্স আপ মানি তুলে দেয়া হয়।

