উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানর « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানর

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২২ | ৪:২৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৪ নভেম্বর, ২০২২ | ৪:২৭
Link Copied!
উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশালের উজিরপুরে খাদ্য সংকটে বেপরোয়া বানরের উৎপাতে অতিষ্ট হয়ে পরেছে উপজেলাবাসী। যেন দেখার কেউ নেই। প্রতিনিয়ত উপজেলার বিভিন্ন স্থানে বানরের থাবা থেকে রেহাই পাচ্ছেনা মানুষ। ক্ষুধার জ্বালা মেটাতে বানরগুলো দিন দিন হিংস্র হয়ে ওঠে। তুলকালাম কাণ্ড ঘটায় বসতবাড়িতে। রেহাই পাচ্ছেনা ব্যবসায়ীরা। একদিকে হাঁড়ি পাতিল ভাংচুর করে মানুষের খাবার খেয়ে ফেলছে। অপরদিকে সবজি বাগান,ফলের বাগান, নারিকেল থেকে শুরু করে সবকিছুই খেয়ে তছনছ করে ফেলছে। কোন কিছুই আর গাছে থাকছে না। রিতিমত বিরক্তি, যন্ত্রনা আর অস্বাভাবিক ক্ষতি মুখ বুজে সহ্য করতে হচ্ছে মানুষকে। ব্যবসায়ী সোহাগ , শাখাওয়াত হোসেন চৌধুরী, মিজানুর রহমানসহ একাধিক ব্যাক্তি জানিয়েছে তাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায়ই করা,রুটি, বিস্কুটসহ বিভিন্ন খাবারের মালামাল ছিনিয়ে নেয়। এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বসতবাড়ির চালে বানরের উৎপাতের কমতি নেই। এমনকি শিশুদের নিয়ে বাবা মাকে দুশ্চিন্তায় ব্যাকুল থাকতে হয়,কখন আবার তাদের উপর আছর বসায়। স্হানীয়দের দাবী সরকারি ভাবে বানরের জন্য খাবারের কোন বাজেট না থাকার কারণেই বানরের উৎপাত চরমে পৌঁছেছে। সুত্রে জানা যায় ইতিপূর্বে বানরের খাবারের জন্য সরকারি অনুদান ছিল। কিন্তু বর্তমানে সরকারি কোন অনুদান বা খাদ্য সহায়তা না থাকায় প্রতিটি বানর বেপরোয়া হয়ে উঠেছে এবং মানুষের বাড়িতে বাড়িতে তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষতিসাধন করছে। এছাড়া ঝাঁকে ঝাঁকে বানর দোকানের খাবারের দিকে তাক করে থাকে, সুযোগ পেলেই দাবা মেরে খাবার কেড়ে নিয়ে যায়। এতে করে ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। উজিরপুর হাসপাতালের সামনে দেয়ালে ও বিভিন্ন দোকান পাটের চালে এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিনের মুঠোফোনে বারবার চেষ্টা করলেও ফোনটি ব্যাস্ত পাওয়া যায়। এদিকে উৎপাত থেকে রক্ষা পেতে বানরের খাবারের চাহিদা মেটাতে সরকারিভাবে সহায়তা প্রদানের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন উপজেলাবাসী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত