উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের মুখে বাজার রক্ষায় স্থানীয়দের বাঁশের বান্ডেল নির্মাণ « বাংলাখবর প্রতিদিন

উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের মুখে বাজার রক্ষায় স্থানীয়দের বাঁশের বান্ডেল নির্মাণ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:১৯
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৪:১৯
Link Copied!
উলিপুরে ব্রহ্মপুত্রের ভাঙ্গনের মুখে বাজার রক্ষায় স্থানীয়দের বাঁশের বান্ডেল নির্মাণ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ব্রহ্মপুত্র নদীর তীরে মোল্লার হাট বাজার রক্ষার প্রাণপণ চেষ্টায় ভাঙ্গন রোধে স্থানীয়দের উদ্যোগে বাঁশের বান্ডেল নির্মাণ কাজ চলমান রয়েছে। সরজমিনে জানা গেছে,আজ শনিবার ২৬ নভেম্বর দুপুরে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার নদ-নদী বাহিত বেগমগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী কুড়িগ্রাম জেলার পরিচিতি ইজারাদাকৃত মোল্লাহাট বাজার ও কডডার মোড় ব্রহ্মপুত্রের নদীর ভাঙ্গনের মুখে পড়ছে। ইতিমধ্য দফায় দফায় ভাঙ্গনের কবলে পড়ে । অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছে। এবার মোল্লাহাট বাজার ও কডডার মোড় শেষ রক্ষায়। বাজার থেকে কিছুটা দুর্গমে ব্রহ্মপুত্রের বুকে জেগে উঠাবালুচর ও সংলগ্ন দুধকুমার নদীর সন্নিকটে ব্রহ্মপুত্রের মুখে পানি কম থাকায়। ‌স্থানীয়দের উদ্যোগে বাঁশের বান্ডেল নির্মাণ কাজ চলমান রয়েছে। বর্তমান বেগমগঞ্জ ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সভাপতি বাবলু মিয়া ৪ নং ওয়ার্ডের, ইউপি সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন স্থানীয় মিজানুর রহমান, সোহেল পাষান ও ফারুক হোসেন ফাজিল সহ অনেকে আর্থিক ও স্বেচ্ছাস্রমে বিভিন্ন সহযোগিতা করছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ৬ জন শ্রমিক দিয়ে বাঁশের বান্ডেল নির্মাণ কাজ চলছে। এতে ৬ জন শ্রমিকের মজুরি হিসাবে ব্যয় হচ্ছে দিন প্রতি ১০ হাজার টাকা। প্রতিদিন বাঁশের প্রয়োজন হয় প্রায় ১৫০টি থেকে ১৬০ টি। ১ হাজার ফিট লম্বা ভাবে মোল্লাহাট বাজার থেকে পার্শ্ববর্তী এলাকায় ব্রহ্মপুত্রের মুখে বাঁশের বান্ডেল নির্মাণের কাজ চলমান রয়েছে। এ পর্যন্ত প্রায় ৪০০ ফিট কাজ শেষ হয়েছে। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, নিজেদের অর্থআনে এবং গ্রামবাসীর সহযোগিতায় নির্মাণের কাজ শুরু করা হয়। তবে আমি সাক্ষাতে উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু সাহেবের কাছে বিষয়টি অবগত করালে তিনি ৫০ হাজার টাকা আর্থিক হিসেবে বান্ডেল নির্মাণ কাজে খরচ বহন করার কথা জানান । এ ব্যাপারে বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকতার হোসেন জানান ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনের মুখে থাকা মোলার হাট বাজার, মসজিদ, ঈদগাহ মাঠ, ইউনিয়ন আওয়ামী লীগ পার্টি অফিস সহ নানা স্থাপনা ভাঙ্গন ঠেকানোর জন্য আমরা বাঁশের বান্ডেল নির্মাণের জন্য উদ্যোগ নিয়েছি। তা গত ২/ ৩ দিন থেকে কাজ চলমান রয়েছে। উলিপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু মহোদয় বান্ডেল নির্মাণ কাজের বিষয়টি অবগত করা হলে তিনি আর্থিক সহায়তা হিসাবে ১ লক্ষ টাকা প্রদান করবেন। নগদ ৫০ হাজার টাকা প্রদান করেছেন । আরো ৫০ হাজার টাকা কয়েকদিনের মধ্যে প্রদান করবেন বলে জানিয়েছেন। স্থানীয় মানব সেবা কারী মিজানুর রহমান জানান, বাঁশ, অন্যান্য সামগ্রী, শ্রমিক, নৌকা ভাড়া ব্যয়বহন আমরা নিজেরাই করতেছি এবং অনেকে স্বেচ্ছাশ্রমে সহযোগিতা করতেছে। উলিপুর উপজেলা চেয়ারম্যান মহোদয় কিছু আর্থিক সহায়তা প্রদান করার কথা জানান। এলাকাবাসী ও স্থানীয় বাজার ব্যবসায়ীরা, জানান এতে যদি ঐতিহ্যবাহী মোল্লাহাট ও কডডার মোড় ভাঙ্গন থেকে রক্ষা হয তা আমাদের জন্য সৌভাগ্য। তবে স্থানীয় ভাবে ভাঙ্গন রোধ ও নদী শাসনের সুব্যবস্থা জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহ সরকারের উর্দ্ধতন মহলে বিষয়টি সুনজর দেওয়ার জন্য হস্তক্ষেপ কামনা করছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত