উজিরপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলায় ট্রলি চালকসহ আহত-২ « বাংলাখবর প্রতিদিন

উজিরপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলায় ট্রলি চালকসহ আহত-২

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৬:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২২ | ৬:০৩
Link Copied!
উজিরপুরে তুচ্ছ ঘটনায় সন্ত্রাসী হামলায় ট্রলি চালকসহ আহত-২ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ট্রলি চালকসহ দুজন দুজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্হানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার শোলক ইউনিয়নের মধ্য ধামুরা গ্ৰামের তাহের আলি দাহারিয়ার ছেলে ট্রলি চালক নিয়ামুল দাহারিয়া (২৮) এর সহযোগী চালক মোঃ মোশারফ ঘরামীকে শুক্রবার রাতে মাদকসেবীরা বেপরোয়া হয়ে হামলা চালায়। নিয়ামুল দাহারিয়া এর প্রতিবাদ করায় তাকে ২৬ নভেম্বর দুপুর আড়াইটায় বসতবাড়ির সামনে পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় ওই এলাকার মাদকসেবী সন্ত্রাসী সাইফুল মৃধা, সৌরভ মৃধা,মেহেরাব মৃধা। এসময় রবিউল শরীফ বাঁধা দিলে তাকেও পিটিয়ে আহত করেছ এবং নিয়ামুলের সাথে থাকা এনজিওর কিস্তির নগদ ৩২হাজার টাকা ও একটি দামীয় মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে। অভিযুক্ত সাইফুল ইসলাম মৃধা বিষয়টি এড়িয়ে যায়। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত