৩ আইটেমেই ৫০০ টাকা শেষ « বাংলাখবর প্রতিদিন

৩ আইটেমেই ৫০০ টাকা শেষ

৩ আইটেমেই ৫০০ টাকা শেষ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৩:১০
৩ আইটেমেই ৫০০ টাকা শেষ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৩:১০
Link Copied!

সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে আটার দাম। তবে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও ডিমের দাম কিছুটা কমেছে। সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

সরকারের বেধে দেওয়া দাম অনুসারে প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৮ টাকায় বিক্রি করার কথা। তবে বাজারে সব ধরনের চিনিই ১২০ টাকায় বিক্রি হচ্ছে। রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে দেখা গেছে সব দোকানেই সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে চিনি বিক্রি হচ্ছে।

মুদি দোকানি আশরাফুল ইসলাম বলেন, কোম্পানি আমাদের বেশি দামেই চিনি দিচ্ছে। কিনতে হচ্ছে ১১০ টাকার বেশি দিয়ে। আমরা সরকারের নির্ধারিত দামে বিক্রি করব কীভাবে? মিরপুরের কয়েকটি বাজারেও দেখা গেছে একই চিত্র।বাজারে প্যাকেট আটার দাম কেজিতে পাঁচ টাকা বেড়ে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা ৬৫ টাকায়।

বিজ্ঞাপন

আমদানি করা রসুন প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১১০ টাকা। পেঁয়াজ প্রতি কেজিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে। আমদানি করা পেঁয়াজ পাঁচ টাকা কমে ৪০ থেকে ৪৫ টাকায় পাওয়া যাচ্ছে।

ঢাকার বাজারে গরুর মাংস প্রতি কেজি ৭০০ টাকা এবং খাশির মাংস পাওয়া যাচ্ছে ৯০০ টাকায়। তবে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সোনালি মুরগি পাওয়া যাচ্ছে ২৫০ টাকায়। আর দেশি মুরগি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি ডজন মুরগির ডিম ১২০ টাকায় আর হাঁসের ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ২১০ টাকায়।

মিরপুর ১২ নম্বর সেকশনে বাজার করতে আসা এক ব্যক্তি বলেন, সরকারের বাজার নিয়ন্ত্রণের উদ্যোগ দেখছি না। একবার যে পণ্যগুলোর দাম বাড়ছে সেটা আর কমছে না। মানুষ প্রয়োজনের চেয়ে কম বাজার করছেন। যেখানে ১০ টাকার জিনিস কেনা দরকার, সেখানে পাঁচ টাকার কিনেই বাড়ি ফিরছেন।

বিজ্ঞাপন

সপ্তাহের ব্যবধানে বাজারে বেড়েছে আটার দাম। তবে ব্রয়লার মুরগি, পেঁয়াজ ও ডিমের দাম কিছুটা কমেছে। কারওয়ানবাজারে আসা একজন বলেন, ৫০০ টাকা নিয়ে বাজারে এসেছি। তাতে তেল, চিনি ও আটা কিনেই শেষ ৪০০ টাকা। মাছ-তরকারি কিনব কীভাবে সে চিন্তাই আছি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত