বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া « বাংলাখবর প্রতিদিন

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশ হতে চায় উত্তর কোরিয়া

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৩:৪৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৩:৪৭
Link Copied!

উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হতে চায় বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং-উন।

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে এক সমাবেশে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে শক্তিশালী পরমাণু অস্ত্রধারী দেশে পরিণত হওয়া উত্তর কোরিয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়।

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরই মধ্যে আমরা বিশ্ববাসীর সামনে এ কথা প্রমাণ করেছি যে, উত্তর কোরিয়ার কাছে পূর্ণমাত্রার পরমাণু অস্ত্র রয়েছে এবং দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার ক্ষমতা রাখে।

বিজ্ঞাপন

কিম জং-উন আরও বলেন, উত্তর কোরিয়ার পরমাণু বিজ্ঞানীদের পরমাণু অস্ত্রের শক্তি ও ক্ষমতা বাড়ানোর জন্য চেষ্টা করে যেতে হবে। এ বিষয়ে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

প্রসঙ্গত, জাপান সাগর অভিমুখে সম্প্রতি উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘হুয়াসং’ নিক্ষেপ করে। এটি জাপানের হুক্কাইদো দ্বীপ থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। এরই প্রতিক্রিয়ায় মার্কিন সেনাদের সঙ্গে জাপানের সেনাবাহিনী একটি যৌথ সামরিক মহড়া পরিচালনা করে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত