বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আগমন « বাংলাখবর প্রতিদিন

বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আগমন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৭:২৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২২ | ৭:২৩
Link Copied!
বাউফলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার আগমন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাউফলে বিয়ের দাবিতে গত তিন দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান করছেন প্রেমিকা সুরাইয়া আক্তার সুরভি (২২) নামের এক তরুনী।

গত বুধবার থেকে তিনি উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধানদি গ্রামের প্রেমিক নোমান মৃধার (২৮) বাড়িতে অবস্থান করছেন।

এদিকে প্রেমিকা বাড়িতে আসার পর থেকে গা ঢাকা দিয়েছেন নোমান। প্রেমিকা সুরাইয়া আক্তার সুরভির বাড়ি ও একই উপজেলার সুর্যমনি ইউনিয়নের নুরাইনপুর গ্রামে। তার বাবার নাম সুলতান শরিফ।
দীর্ঘ দিন ধরে সে ঢাকা একটি গার্মেন্টেসে চাকরী করে আসছেন।

বিজ্ঞাপন

ভুক্তভোগী সুরভীর অভিযোগ , গত এক বছর আগে ফেসবুকের মাধ্যমে নোমানের সাথে পরিচয় হয় তার। এরপর একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। নোমান তার সাথে দেখা করতে প্রায়ই ঢাকা আসতেন। ৭-৮ মাস অতিবাহিত হওয়ার পর বিয়ের প্রস্তাব দিলে বেঁকে বসেন নোমান। এরপর থেকে নোমন তাকে এড়িয়ে চলেন। সে সম্পর্কের বিষয়টি নোমানের মাকে জানান।

নোমানের মা বিয়ের জন্য তাকে আরও কয়েক মাস অপেক্ষা করতে বলেন। কিন্তু ১ বছর অতিবাহিত হলেও কোন উদ্দ্যোগ নেননি নোমানের পরিবার। নিরুপায় হয়ে গত বুধবার ঢাকা (চাকুরির স্থল) থেকে প্রেমিকের গ্রামের বাড়ি চলে আসেন। ওই দিন থেকেই নোমান বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন।

প্রেমিক নোমানের মা নুরজাহান বেগম ও বোন সীমা বেগম তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার জন্য বেশ কয়েক বার মারধর করেছেন বলেও অভিযোগ করেন সুরভী। শুক্রবার সকালেও তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে নোমানের মা নুরজাহান বেগম প্রতিবেদককে বলেন, আমার ছেলের সাথে ওই মেয়ের (সুরভির) সম্পর্ক আছে। কিন্তু আমরা কেউই তাকে মারধর করিনি। শহর থেকে আমার মেয়ে বাড়ি এসেছিল আমাকে ডাক্তার দেখানোর জন্য। তখন আমরা তাকেও (সুরভিকে) সাথে নিতে চেয়েছি। কিন্তু তিনি যেতে চাননি। তাই টানাটানি করতে গিয়ে হাতে মুখে একটু আঁচড় লেগেছে।

সুরাইয়া আক্তার সুরভি বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে। এখন আর কোথাও যাওয়ার জায়গা নেই। নোমান আমাকে বিয়ে না করলে আত্মহত্যা করবো।
এ ব্যাপারে বাউফল থানার ওসি আল মামুন বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত