রাজশাহীতে এমপি আয়েন উদ্দিনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

রাজশাহীতে এমপি আয়েন উদ্দিনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১১:১৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১১:১৮
Link Copied!
রাজশাহীতে এমপি আয়েন উদ্দিনসহ আট জনের বিরুদ্ধে অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী -৩ (পবা-মোহনপুর) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দীনের বিরুদ্ধে দখলদারি ও জলসাঘরের সমালোচনা করে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় মোহনপুর উপজেলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোসা. শেখ হাবিবাকে হত্যা চেষ্টার অভিযোগে স্থানীয় সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন, মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম, এমপির সাবেক এপিএস একরামুল হক বিজয়সহ ৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১০/১৫ জনকে অভিযুক্ত করে মোহনপুর থানায় হত্যার চেষ্টার অভিযোগ দায়ের করেছেন শেখ হাবিবা।

অভিযুক্তরা হচ্ছেন, সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন (৪৫), মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালাম (৫৫), এমপির সাবেক এপিএস মো. একরামুল হক বিজয় (৪২), ড্রাইভার মো. সাজ্জাদ হোসেন (২৭), মোছা. ডলি বেগম (৩৬), মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালামের পিএস মো. হুমায়ূন কবির (৩০), মো. জুয়েল রানা (২২), মোসা.ডলি আক্তার (২৮)।

অভিযোগ সূত্রে জানা গেছে, রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিনের বিভিন্ন কু-কর্ম নিয়ে গণমাধ্যমে বক্তব্য দেওয়ায় শত্রুতার জের ধরে অভিযুক্তরা পূর্বপরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে মোহনপুর উপজেলা চত্তরে এমপি মো. আয়েন উদ্দিন ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস সালামের হুকুমে একরামুল হক বিজয় লোহার হাতুড়ী দিয়া হত্যার উদ্দেশ্যে শেখ হাবিবার মাথায় আঘাত করে রক্তাক্ত জখম ও শ্লীলতাহানি করে। মোছা. ডলি বেগম হাবিবার বুকে উঠিয়া ওড়না দিয়া গলা চেপে ধরিয়া হত্যার চেষ্টা করতে থাকে এবং ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডলি আক্তার মোবাইল ফোন এবং গলায় থাকা ৭০ হাজার টাকা মূল্যের এক ভরি ওজনের স্বর্ণের চেন চুরি করে নেয়। অজ্ঞাতনামারাসহ অন্যান্য অভিযুক্তরা এলাপাতাড়ীভাবে শরীরের বিভিন্ন স্থানে কিল ঘুষি মারে এবং চুলের মুঠি ধরিয়া রাস্তা দিয়া ছেঁচড়াইয়া পেটাতে পেটাতে মোহনপুর উপজেলার অাওয়ামীলীগের কার্যালয়ে আটকে রাখে।

বিজ্ঞাপন

পরে মোহনপুর থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করান। ওইদিন মোহনপুর উপজেলা পরিষদের হলরুমে মাসিক মিটিং ছিল। মিটিংগে স্থানীয় সংসদ,উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী অফিসার, পুলিশ প্রশাসন,কেশরহাট পৌরসভার মেয়র, ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

শেখ হাবিবা বলেন, প্রথম দফা আমাকে এমপির এপিএস একমুল হক বিজয় পেটানোর পর উপজেলা পরিষদের হলরুমের সামনে বিচারের দাবিতে অনশনে বসি। ভেবেছিলাম মিটিং থেকে বের হয়ে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসন আমার কথা শুনে সঠিক পদক্ষেপ নিবেন। কিন্তু মিটিং শেষে ঘটনা ঘটলো উল্টো। আমার কথা না শুনে আবারও আমাকে তাদের লোকজন দিয়ে পেটাতে পেটাতে মোহনপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নিয়ে আটকে রাখা হয়। পরে পুলিশ মোহনপুর উপজেলার আওয়ামীলীগের কার্যালয় থেকে আমাকে ভাবে তাঁকে উদ্ধার করেন।

এই বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম বাদশাহ বলেন, উক্ত ঘটনায় উভয় পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত