এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন « বাংলাখবর প্রতিদিন

এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন

ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ৪:০৫
ডেস্ক রিপোর্ট
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ৪:০৫
Link Copied!
এবার এসএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন এবং ছাত্রের সংখ্যা ১ লাখ ২১ হাজার ১৫৬। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হয়।

চলতি বছরের গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের পাসের হার ৮৮ দশমিক ১০। আর মাদরাসা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ।

কোন বোর্ডে পাসের হার কতঃ- ঢাকা বোর্ডে পাসের হার ৯০.৩ শতাংশ, রাজশাহী বোর্ডে ৮৫.৮৮ শতাংশ, বরিশাল বোর্ডে ৮৯.৬১ শতাংশ, কুমিল্লা বোর্ডে ৯১.২৮,
দিনাজপুর বোর্ডে ৮১.১৪ শতাংশ, সিলেট বোর্ডে ৭৮.৮২ শতাংশ, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩ শতাংশ, ময়মনসিংহ বোর্ডে ৮৯.০২ শতাংশ এবং যশোরে পাসের হার ৯৫.৩ শতাংশ।

বিজ্ঞাপন

কোন বিভাগে জিপিএ-৫ কতঃ- প্রাপ্ত ফলাফলে জিপিএ-৫ পেয়েছে ঢাকায় ৬৪ হাজার ৯৮৪ জন, চট্টগ্রামে ১৮ হাজার ৬৬৪, সিলেটে ৭ হাজার ৫৬৫, রাজশাহীতে ৪২ হাজার ৫১৭ , যশোরে ৩০ হাজার ৮৯২, ময়মনসিংহে ১৫ হাজার ২১৬, বরিশালে ১০ হাজার ৬৮, দিনাজপুরে ২৫ হাজার ৫৩০ জন এবং কুমিল্লায় ১৯ হাজার ৯৯৮ জন।

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষা শুরু হয়। চলে ১ অক্টোবর পর্যন্ত। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী ছিল।

এ ছাড়া মাদরাসা বোর্ডের ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী ছিল।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত