বাউফলে স্কুল সভাপতির ছেলের বিরুদ্ধে বেঞ্চ চুরির অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

বাউফলে স্কুল সভাপতির ছেলের বিরুদ্ধে বেঞ্চ চুরির অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ নভেম্বর, ২০২২ | ১১:৫৪
Link Copied!
বাউফলে স্কুল সভাপতির ছেলের বিরুদ্ধে বেঞ্চ চুরির অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নের দক্ষিণ ভরিপাশা মুন্সী হাচন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত লোহার বেঞ্চ ও চেয়ার চুরি করে বিক্রি করেন। যা স্থানীয় একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

গত রবিবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে এঘটনা ঘটে । এমন অভিযোগ ওই বিদ্যালয়ের সভাপতির ছেলের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র থেকে জানাগেছে, দক্ষিণ ভরিপাশা মুন্সী হাচন আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. মঞ্জুরুল ইসলাম ওরফে তৈয়ব মাস্টারের ছেলে মো. নাহিদ (২০) বিদ্যালয়ের পরিত্যক্ত প্রায় ১টন লোহার বেঞ্চ ও টেবিল চুরি করে বিক্রি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একই ইউনিয়নের ভূইয়ার বাজার ভাঙ্গারি দোকান শানু ফকির নামের এক ব্যক্তি ওই মাল ক্রয় করেন। বিক্রিত মাল নিয়ে একটি গাড়ি ভর্তি করে সভাপতির ছেলে নাহিদ মমিনপুর গ্রামের গোলাম হোসেন পুল এলাকায় পৌঁছলে স্থানীয়রা আটক করতে চাইলে গাড়ির সব মালামাল পুকুরে ফেলে দেন। এসময় স্থানীয়রা ওই টমটম চালককে আটক করে। পরে ওই মালামাল উদ্ধার করে ইউপি চেয়ারম্যানের কাছে জমা রাখা হয়।

এ বিষয়ে টমটম চালক মো. কবির সিকদার বলেন, স্কুলের চেয়ার ও বেঞ্চ ভূঁইয়ার বাজারের ভাঙ্গারি দোকানদার শানু কিনে রাখে। পরে আমাকে মালগুলো অন্য জায়গায় সরাতে বলেন। আমি প্রথমে রাজি না হলে শানু বলেন, ‘তোর ভয় নাই, যারা মাল বিক্রি করছে তাঁরা তোর সাথে থাকবে।

বিজ্ঞাপন

ভাঙ্গারি দোকানদার শানু ফকির জানান, তৈয়ব মাস্টারের ছেলে আমার কাছে মাল বিক্রি করে। পরে ঝামেলা বুঝে আমি টাকা ফিরিয়ে নেই।

বিজ্ঞাপন

অভিযুক্ত বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, এটা তুচ্ছ একটা বিষয়। আমার ছেলে ভুলবশতঃ এমন কাজ করে ফেলেছে। স্কুলের মাল ফেরৎ দেওয়া হয়েছে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান বলেন চুরি যাওয়া মাল এখনো ফেরৎ পাইনি।

এবিষয়ে কেশবপুর ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকু বলেন, লোক পাঠিয়ে ওই টমটম জব্দ করা হয়েছে।

এবিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা দেবাশীষ ঘোষ লেন বলোলে, আমি ছুটিতে রয়েছি। কর্মস্থলে ফিরে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত