ভারতে সন্ত্রাসী বলায় মুসলিম শিক্ষার্থীর প্রতিবাদ! অধ্যাপক বরখাস্ত « বাংলাখবর প্রতিদিন

ভারতে সন্ত্রাসী বলায় মুসলিম শিক্ষার্থীর প্রতিবাদ! অধ্যাপক বরখাস্ত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১:৪৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ নভেম্বর, ২০২২ | ১:৪৬
Link Copied!
ভারতে সন্ত্রাসী বলায় মুসলিম শিক্ষার্থীর প্রতিবাদ! অধ্যাপক বরখাস্ত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ভারতের কর্ণাটক রাজ্যের এক মুসলিম শিক্ষার্থীকে ‘সন্ত্রাসী’ বলেন অধ্যাপক। শিক্ষকের এমন আক্রমণাত্মক কথার জবাব দেন সেই ছাত্র। ছাত্র-শিক্ষকের সেই কথোপকথনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর ওই শিক্ষককে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। মানিপাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাস চলাকালীন সময়ে শ্রেণিকক্ষে অধ্যাপক ওই শিক্ষার্থীর নাম জিজ্ঞাসা করেন। শিক্ষার্থীর মুসলিম নাম শোনার পর অধ্যাপক ছাত্রকে তিরস্কারের সুরে বলেন, ওহ তুমি কাসাবের মতো! এর মাধ্যমে অধ্যাপক মূলত ওই শিক্ষার্থীকে মুম্বাইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলায় ধরা পড়া একমাত্র পাকিস্তানি সন্ত্রাসী আজমল কাসাবের সঙ্গে তুলনা করেন। কাসাবকে ২০১২ সালে মৃত্যুদণ্ড দেয়া হয়।

বরখাস্ত শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ভরা শ্রেণিকক্ষে একজন শিক্ষার্থীর সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছেন। তবে শিক্ষকের এই মন্তব্য এবং তার বরখাস্তের থেকেও বড় হয়ে উঠেছে, ওই ছাত্রের প্রতিবাদী মানসিকতা।

বিজ্ঞাপন

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, শিক্ষকের মন্তব্যের প্রতিক্রিয়ায় ওই ছাত্র বলছেন, মুম্বাই হামলার ঘটনা মজার ব্যাপার নয়। একজন মুসলমান হিসেবে প্রতিদিন এভাবে হেনস্থার শিকার হওয়াও মজার বিষয় নয়, স্যার। ছাত্রের কাছ থেকে এমন বলিষ্ঠ জবাব পাওয়ার পর শিক্ষক পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে বলেন, ‘আমি তো তোমাকে নিজের ছেলের মতোই দেখি।’

তখন শিক্ষককে পাল্টা প্রশ্ন করেন, আপনি কী আপনার সন্তানকে একজন সন্ত্রাসবাদীর সঙ্গে তুলনা করেন? তখন কোনো উত্তর দিতে পারেননি ওই শিক্ষক। শিক্ষার্থীর কাছে তার ওই মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চান। তাতেও চাকরি বাঁচাতে পারেননি তিনি।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষকের এমন অসংবেদনশীল মন্তব্যে শিক্ষার্থীর মনে গভীর ক্ষত তৈরি হয়েছে। কলেজের পক্ষ থেকে ওই ছাত্রকে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত