রাবিতে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান শুরু « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১১:৪৫
Link Copied!
রাবিতে ক্যাম্পাস পরিচ্ছন্ন অভিযান শুরু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ জীবন এই প্রতিপাদ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উদ্যোগে এই পরিচ্ছন্নতা অভিযান চলবে নিয়মিত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুসতাক আহমেদ বলেন, আমরা বিজয়ের মাসে পহেলা ডিসেম্বর পরিচ্ছন্ন অভিযান শুরু করলাম। যা মাসব্যাপী চলবে। ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে আমরা বাংলাদেশ থেকে পাক হানাদার পরিষ্কার করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে বিজয়ের মাসের প্রথম দিন থেকে এ অভিযান শুরু হলো। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তাই পরিচ্ছন্ন থাকতে হবে।

বিজ্ঞাপন

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, আমরা মানুষের মধ্যে আত্মসচেতনতা বোধ সৃষ্টি করবো। তাদের ময়লা ফেলতে দেব না এ কথা আগেই বলবো না। নিজেদের ময়লা নিজেরাই পরিষ্কার করবো। আমরা বলবো ময়লা আর ফেলবেন না। যদি ময়লা ফেলতে হয় তাহলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে।

এই মাসে আমরা ক্যাম্পাসে ডাস্টবিন স্থাপন করবো। ডাস্টবিনে ময়লা ফেলার অভ্যাসটা গড়ে তুলতে হবে। বিশেষ করে ছাত্র শক্তি হলো সবচেয়ে বড় শক্তি। ছাত্র শক্তি যদি পরিচ্ছন্নতা রাখার কাজে নামে তাহলে ক্যাম্পাস পরিস্কার রাখার অভিযান সফল হবে। সে জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তাসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত