৩ দিনের ফিল্ড ট্যুরে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ « বাংলাখবর প্রতিদিন

৩ দিনের ফিল্ড ট্যুরে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১২:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১ ডিসেম্বর, ২০২২ | ১২:৪৩
Link Copied!
৩ দিনের ফিল্ড ট্যুরে স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কুসংস্কার, গোঁড়ামি ও সংকীর্ণতার মহা ঔষধ হচ্ছে ভ্রমণ। ভ্রমণ কার না ভালো লাগে? কারো পছন্দ পাহাড়, কারও সমুদ্র, আবার কারও সমতলের সবুজ। এর সবকিছুই রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত নগরী কক্সবাজার ও বান্দরবানে।

ভ্রমণের স্বাদ ও প্রকৃতির রুপ-সৌন্দর্য কাছাকাছি থেকে উপভোগ করার পাশাপাশি রুরাল ডেভেলপমেন্ট প্রত্যক্ষ করতে ৩ দিনের ফিল্ড ট্যুরে কক্সবাজার ও বান্দরবানে গিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলামেরনেতৃত্বে ২৬ নভেম্বর রাত ৮.০০ টায় নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু করে শিক্ষার্থীরা। বাসে গল্প, গানে,আড্ডায় মেতে উঠেন শিক্ষার্থীরা। সমুদ্রের কলকল ধ্বনিতে মুগ্ধ শিক্ষার্থীরা সমুদ্র পাড়ে মেতে উঠেন ফুটবল খেলায় ও সমুদ্র স্নানে। সন্ধ্যায় উপভোগ করেন সূর্যাস্ত। রাতে গিটারের ও সাতকাহনের সুরে সুরে সম্মিলিত কন্ঠে গেয়ে ওঠেন বিভিন্ন লোকগীতি।

বিজ্ঞাপন

পরে কক্সবাজার থেকে বান্দরবান ভ্রমণে যায় শিক্ষার্থীরা। বান্দরবানে পৌঁছে শিক্ষার্থীরা পাহাড়ের সৌন্দর্য উপভোগের পাশাপাশি রুপালি ঝর্ণা, মেঘলা, নীলাচল ও নীল গিরির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। পাহাড়ের বুক চিড়ে বেয়ে চলা আঁকা-বাঁকা ও উঁচু-নিচু রাস্তা শিক্ষার্থীদেরকে আনন্দ যোগায়।

মন মুগ্ধ দৃষ্টিতে শিক্ষার্থীরা উপভোগ করেন পাহাড়ের সৌন্দর্য। রাস্তার এক পাশে খাদ অন্য পাশে পাহাড়।এ যেন সমাজের উঁচু-নিচু শ্রেণিকে সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার বার্তা দেয়। রুপালি ঝর্ণা যেন শত বাধায়ও অবিরাম ছুটে চলার ইঙ্গিত দেয়।

একসাথে বসে বার্বিকিউ আড্ডা,গানের আড্ডা,বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করা শিক্ষার্থীদেরকে সকল ভেদাভেদ ভুলে পারস্পারিক প্রেমের বন্ধনে আবদ্ধ করেছে। কমিয়ে এনেছে মনের দূরত্ব।ছাত্র-শিক্ষক সম্পর্ককে নিয়ে গেছে অনন্য উচ্চতায়।শিক্ষার্থীরা শিখেছে হোটেল ম্যানেজমেন্ট।দর্শন করেছে রিজিওনাল ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট ও রুরাল প্নানিং।

বিজ্ঞাপন

স্থানীয় সরকারের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসমাম হাসান পৌষণ বলেন, “আমার কখনও সমুদ্র আর পাহাড় দেখা হয়নি আগে! এই ৩ টা দিন আমার কাছে উপহারের মতো। সবার সাথে আনন্দঘন পরিবেশে কাটানো জীবনের যে সময়গুলো আমি খুব আগ্রহ করে মনে করবো তার মধ্যে এটা একটা।

স্থানীয় সরকারের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ ঈসমাইল হোসেন বলেন, সবসময় সিনিয়ররা বলতেন ভার্সিটি লাইফের প্রোগ্রাম আর ট্যুর মিস না করার জন্য। আসলেই কেউ তা মিস করলে, ভার্সিটিতে পড়াশোনা করার একটা বড় অংশ মিস করবে। অনেক মজা হয়েছে, স্মৃতির পাতায় আজীবন থাকবে বন্ধুদের সাথে এমন সুন্দর অভিজ্ঞতা !

স্থানীয় সরকারের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মহি উদ্দিন আব্দুল কাদের বলেন, খুবই অসাধারণ ৩টি দিন কাটালাম রাকিব স্যারের নেতৃত্বে জ্ঞানের পাশাপাশি বাস্তবমুখী এই অভিজ্ঞতাগুলো কাজে লাগিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই। বাংলার ভূস্বর্গের পাহাড়গুলো আমাদের আত্মার রসদ যুগিয়েছে এবং রূপালী ঝর্না অবিরাম বেয়ে চলার বার্তা দিয়েছে। সমুদ্র আমাদের প্রশান্তির ছোঁয়া দিয়েছে।

স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মোঃ রাকিবুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অর্জিত তত্ত্বীয় জ্ঞান প্রয়োগ শেখানোর জন্য স্নাতক পর্যায়ে বিভিন্ন কোর্সে ফিল্ড ওয়ার্ক করানো হয় যা একজন শিক্ষার্থীকে তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি হাতে কলমে শিক্ষা ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।

এরই ধারাবাহিকতায় রুরাল ডেভেলপমেন্ট কোর্সের ফিল্ড ট্যুর হিসেবে আমরা কক্সবাজার ও বান্দরবান ভ্রমণে এসেছি। আশা করছি এখান থেকে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা গ্রহণ করে দেশের বিভিন্ন অঞ্চলে রুরাল ডেভেলপমেন্টে অবদান রাখবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত