ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা ! « বাংলাখবর প্রতিদিন

ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা !

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ ডিসেম্বর, ২০২২ | ৪:০৩
Link Copied!
ঢাবিতে গাড়িচাপায় নারীর মৃত্যু, চালকের বিরুদ্ধে মামলা ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একটি প্রাইভেটকার রুবিনা আক্তার নামে এক নারীকে ধাক্কা দিয়ে গাড়ির নিচে ফেলে অনেকটা পথ টেনে নিয়ে যাওয়ার ঘটনায় গাড়িচালক মোহাম্মদ আজহার জাফর শাহের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

শনিবার (৩ ডিসেম্বর) সকালে শাহবাগ থানার এসআই (উপ পরিদর্শক) কামরুন নাহার গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার রাতে নিহতের ভাই সড়ক পরিবহন আইনে মামলাটি করেন। তবে ঘাতক চালক মোহাম্মদ আজহার জাফর শাহের চিকিৎসা চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। মামলাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

জানা গেছে ঘটনায় সময় গাড়িটি চালাচ্ছিলেন ঢাবির সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ছিলেন। ২০১৮ সালে তাকে চাকরিচ্যুত করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে গত শুক্রবার বিকেল ৩টার দিকে ঢাবির চারুকলা অনুষদের সামনে জাফর শাহের প্রাইভেটকারের ধাক্কায় সামনের মোটরসাইকেল থেকে পড়ে যান ওই নারী। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই নারী প্রাইভেটকারের বাম্পারে আটকে যান। তখন গাড়ি না থামিয়ে দ্রুতগতিতে চালিয়ে যান চালক। তাকে টেনে হিঁচড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকা হয়ে নীলক্ষেত মোড় পর্যন্ত নিয়ে আসা হয়। এ সময় তাকে ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে ধরে ফেলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উত্তেজিত জনতা গাড়িচালককে গণপিটুনি দেয় এবং গাড়িটি ভাঙচুর করে। ওই নারীকে জীবিত উদ্ধার করা হলেও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রুবিনা আক্তার (৪৫) নামের ওই নারী রাজধানীর তেজগাঁও এলাকার বাসিন্দা। দেবরের মোটরসাইকেলে চড়ে হাজারীবাগে বাবার বাসায় ফিরছিলেন তিনি।

বিজ্ঞাপন

প্রাইভেটকার আটকে ওই নারীকে উদ্ধারের সময় গাড়ির চালককে বেদম মারধর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় তিনি নিজেকে ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক আজহার জাফর শাহ বলে পরিচয় দিয়েছিলেন। বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন পঞ্চাশোর্ধ্ব জাফর শাহ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত