বেলকুচিতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি! « বাংলাখবর প্রতিদিন

বেলকুচিতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১২:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ ডিসেম্বর, ২০২২ | ১২:০৩
Link Copied!
বেলকুচিতে প্রকাশ্য দিবালোকে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের বেলকুচিতে সাংবাদিক উজ্জ্বল কুমারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৩ ডিসেম্বর শনিবার দুপুরে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে বেলকুচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

উজ্জ্বল কুমার বেলকুচি প্রেসক্লাবের সদস্য এবং স্যাটালাইট টেলিভিশন ৭১ টিভির বেলকুচির সংবাদ সংগ্রাহক ও দৈনিক আমার সংবাদ পত্রিকা ও অনলাইন সময়ের কন্ঠস্বরের বেলকুচি উপজেলা প্রতিনিধি। তিনি বলেন, আমাদের বসত বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আক্কাশ আলী শেখ ও খালেক শেখের সাথে বিরোধ চলে আসছিল।

প্রায় ৩/৫ মাস পূর্বে বেলকুচি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামাণিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বসে জায়গা মাপজড়িপ করে দুই পক্ষকে বুঝিয়ে দিয়ে স্বাক্ষর নেয় দুই পক্ষের। সেখানে আক্কাজ আলী শেখ ও খালেক শেখের তাঁত ঘর ও দোকানের মধ্যে আমাদের জায়গা চলে গেলে তিন মাস সময় নেয় সেই জায়গা খালি করে দেওয়ার জন্য। এরপর আমার বাবা প্রায় দেড় মাস আগে মারা যায় এই তখন আমাদের পারিবারের সবাই শোকাবহ থাকায় বাবার মৃত্যুর পরের দিন আবার জোরপূর্বক আমাদের জায়গার উপরে ঘর তোলার উদ্দোগে বাঁধা দিলেও কোন কথা না শুনে কাজ করতে থাকে। যেখানে তিন মাস পরে ঘর সরিয়ে দেওয়ার কথা সেখানে আবার আজকে ৩ রা ডিসেম্বর শনিবার সকালে জোরপূর্বক কাজ শুরু করলে আমরা বাঁধা দিলে সকলের সামনে প্রকাশ্য দিবালোকে অকর্থ্য ভাষায় গালিগালাজ ও প্রাননাশের হুমকি দেয় আক্কাজ আলী শেখের মেজো ছেলে নূর ইসলাম। তিনি তখন বলেন তোকে মারার জন্য ৫ লক্ষ টাকা দিয়েছি। তুই তাই সাংবাদিক কি করতে পারবি করিস। এর পর সকালেই জীবনের নিরাপত্তা চেয়ে আমি জিডি করি।

বিজ্ঞাপন

এ বিষয়টি নিয়ে আক্কাজ আলী শেখ বলেন, আগের বার গ্রামের মাতব্বরদের দুইবার জমির মাপজরিপ ভুল ছিলো তাই গত সপ্তাহে আমার ভাই কাউন্সিলর আলম প্রামাণিক এসে মেপে দিয়ে গেছে এখন এটাই সঠিক মাপ। তাই আমি এখনে কাজ করবো। কেউ বাধা দিলে খুনা খুনি করে ফেলবো।

এ বিষয়ে জানতে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আলম প্রামানিককে ফোন করলে তিনি বলেন, আমি এলাকার বাইরে এসেছি এখন ফোনে কোন কথা বলতে পারবোনা।

জিডির বিষয়টি নিশ্চিত করে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজমিলুর রহমান বলেন, আমার কাছে একটা অভিযোগ এসেছে। অভিযোগটি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত