রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ‘রাবিসাস’ « বাংলাখবর প্রতিদিন

রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ‘রাবিসাস’

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৪:১৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ডিসেম্বর, ২০২২ | ৪:১৩
Link Copied!
রাবিতে নবীন শিক্ষার্থীদের বরণ করেছে ‘রাবিসাস’ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (রাবিসাস)। রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টায় সমিতির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদ ও শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধায় এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সংগঠনের সদস্যরা।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বলেন, গণযোগাযোগ বিভাগ বিশ্ববিদ্যালয়ের অন্য বিভাগের চেয়ে অগ্রসর। যারা লিখতে পারেন, তারা কথাও বলতে পারেন। যারা সাংবাদিকতা করে তারা শুধু শিক্ষাজীবনে না, সমাজের অন্যান্য সব ক্ষেত্রেই অন্যান্যের চেয়ে এগিয়ে থাকে। রাবিসাসের সাথে যুক্ত থেকে আপনারা দক্ষতা বৃদ্ধি করবেন এবং সুশিক্ষিত হয়ে ভবিষ্যতে সাফল্যমণ্ডিত হবেন এই প্রত্যাশা করি।

বিজ্ঞাপন

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাবিসাসের সাবেক সভাপতি ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মলয় ভৌমিক বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানার্জনের জায়গা। জ্ঞান ধারণের জায়গা। বর্তমানে আমরা দেখছি, বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হচ্ছে তারা প্রকৃতি এবং প্রাকৃতিক শিক্ষা থেকে বিবর্জিত হচ্ছে।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ অনুসারে দেশের বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে তিনটি ধারা রয়েছে। কিন্তু তিনটি ধারার দুইটিই আজ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। শিক্ষা সহায়ক কার্যাবলীগুলো আজ বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত। রাবিসাসসহ অন্যান্য সংগঠনের সাথে যুক্ত হয়ে শিক্ষার্থীরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি বিভিন্ন গুণাবলীর দ্বারা সমৃদ্ধ হতে পারবে।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাবিসাসের সাধারণ সম্পাদক নুর আলম। সভাপতিত্ব করেন রাবিসাসের সভাপতি নুরুজ্জামান খান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষক সমিতির সভাপতি এবং বিশববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, দৈনিক বাংলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও রাবিসাসের সাবেক সভাপতি এনায়েত করিম, দৈনিক কালবেলা পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান ও রাবিসাসের সাবেক সহ-সভাপতি আমজাদ হোসেন শিমুল, ডেইলি নিউ এইজ পত্রিকার রাজশাহীর স্টাফ রিপোর্টার ও রাবিসাসের সাবেক সভাপতি সুজন আলী ও সংগঠনের সদস্যরা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত