
রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের নবীন বরণ অনুষ্ঠিত
ডেস্ক নিউজ
রাবিতে নবজাগরণ ফাউন্ডেশনের নবীন বরণ অনুষ্ঠিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশন নবীন সদস্যদের বরণ করে নিয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের নৃবিজ্ঞান বিভাগের গ্যালারি কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আইন বিভাগের সহকারী অধ্যাপক এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাদিকুল ইসলাম বলেন, নবজাগরণ ফাউন্ডেশন একটি আবেগের নাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে যদি কোন ইফেক্টিভ সংগঠন থেকে থাকে সেটি নবজাগরণ ফাউন্ডেশন। বই পুস্তকের মধ্যে তোমাদের সীমাবদ্ধ থাকা যাবে না। নিজের ক্যারিয়ার ডেভলপমেন্ট করতে হবে। ক্যারিয়ার ডেভলপমেন্টে নিজেকে এগিয়ে নিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি রাসেল সরকার বলেন, আজ থেকে নবজাগরণ পরিবারের সাথে তোমাদের পথচলা শুরু হলো। তোমরা সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করার পাশাপাশি দক্ষ ও মানবসম্পদ হিসেবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবে বলে আশা রাখি।
অনুষ্ঠানটিতে নয়ণ রানি পাল ও আলফাজ নয়নের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন নবজাগরণ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নূর জাহান দোলন। এছাডা আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি আলী আশরাফ, সাবেক সাধারণ সম্পাদক শামিমা আফরোজ, উপদেষ্টা ও সাবেক সাংগঠনিক সম্পাদক রাগিব শাহরিয়ার, উপদেষ্টা ও সাংগঠনিক সম্পাদক সোহাগ আলি, উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক রিফাত হোসেন এবং উপদেষ্টা ও সাবেক সভাপতি খালিদ হাসান। বর্তমান সহ-সভাপতি হেমা আক্তার, ইভা রওশন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রাব্বি লিমন এবং সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসেন প্রমুখ ।


