
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
নাসির শরীফ, উজিরপুর প্রতিনিধি
উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বরিশাল জেলার উজিরপুরে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার বামরাইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হায়দার আলী শরীফ রবিবার রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে নীজ বাড়িতে ইন্তেকাল করেন, ইন্নাল্লি…….…রাজেউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই মৃত্যুতে শোকাহত পরিবারসহ বামরাইল ইউনিয়ন জুড়ে শোকের মাতম বইছে। সোমবার সকাল ১০ টায় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার প্রদান করেন উজিরপুর মডেল থানার এস.আই শফিক।
উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াদুদ সরদার, আক্রাম হোসেনসহ একাধিক মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দরা।
এসময় উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারকে সমবেদনা জানান। এরপর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।


