রাবিতে শীত আগমনী উৎসব শুরু ১২ ডিসেম্বর « বাংলাখবর প্রতিদিন

রাবিতে শীত আগমনী উৎসব শুরু ১২ ডিসেম্বর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২২ | ৮:৩৬
Link Copied!
রাবিতে শীত আগমনী উৎসব শুরু ১২ ডিসেম্বর -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারুকলা অনুষদের আয়োজনে প্রথম বারের মত আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শীত আগমনী উৎসব ১৪২৯’। শুক্রবার (৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জাজান চারুকলা অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আলী।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন চিত্রকলা প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী উম্মে রুম্মান অভি। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে বরাবরই বৈচিত্র্যময় ঋতুবরণ উৎসবের আয়োজন করা হয়ে থাকে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো এবছর আমরা চারুকলা অনুষদের তিন বিভাগের শিক্ষার্থীরা সম্মিলিত প্রয়াসে আগামী ১২ ডিসেম্বর (সোমবার) চারুকলা অনুষদ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শীত আগমনী উৎসব -১৪২৯ আয়োজন করতে যাচ্ছি। এবারের উৎসবের মূল আকর্ষণে থাকছে ঢেঁকির ডামি, কারুকার্যে সজ্জিত সূর্যমুখী ফুলের বাগান , অতিথি পাখি সজ্জিত বটগাছ এবং পদ্ম পুকুর । আপনারা জানেন, বাঙালি সংস্কৃতির সঙ্গে ঢেঁকির সম্পর্ক অতিপ্রাচীন।’

তিনি আরও বলেন, ‘এককালে ঢেঁকিতে ধান ভানার পর প্রাপ্ত চাল ভিজিয়ে ঢেঁকির মাধ্যমেই গুড়ো করে আটা তৈরি করা হতো। কালের বিবর্তনে গ্রাম বাংলায় এখন আর ঢেঁকির প্রচলন নেই। আমরা এবারের উৎসবে তাই ঢেঁকির ডামির মাধ্যমে বর্তমান প্রজন্মের কাছে আমাদের সেই প্রাচীন সংস্কৃতিকে তুল ধরতে চাই।’

বিজ্ঞাপন

দুটি পর্বে অনুষ্ঠিত দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করা হবে সোমবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায়। প্রথম পর্বে থাকবে- ‘শীত আগমনী উৎসব ১৪২৯’ এর উদ্বোধনী , আলোচনা সভা, চারুকলা অনুষদের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ এবং আনন্দ র‍্যালী । দ্বিতীয় পর্বে দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত থাকবে সাংস্কৃতিক আয়োজন।

অনুষ্টানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে রাবির মাননীয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার , বিশেষ অতিথি হিসেবে মাননীয় উপ – উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত