রাবিতে রোকেয়া দিবস উপলক্ষে স্মরণসভা « বাংলাখবর প্রতিদিন

রাবিতে রোকেয়া দিবস উপলক্ষে স্মরণসভা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২২ | ৮:৪১
ডেস্ক নিউজ
আপডেটঃ ৯ ডিসেম্বর, ২০২২ | ৮:৪১
Link Copied!
রাবিতে রোকেয়া দিবস উপলক্ষে স্মরণসভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘জাগো, জাগো গো ভগিনী’ প্রতিপাদ্য নিয়ে রোকেয়া দিবস-২০২২ উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলে এই স্মরণসভার আয়োজন করে হল প্রশাসন।

এদিন বিকেল ৫টায় হল প্রাঙ্গণে বেগম রোকেয়া সাখাওয়াত হেসেনের ম্যুরাল বেদিতে মোববাতি প্রজ্জ্বলন করা হয়। পরে হলের মিলনায়তনে এক আলোচনা সভা করে হল প্রশাসন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, বেগম রোকেয়া দক্ষিণ এশিয়ার প্রথম নারী জাগরণের অগ্রদূত। এখনকার সময়ে মেয়েরা যে স্বাধীনতা ভোগ করছে তা বয়ে নিয়ে এসেছিলো বেগম রোকেয়া।তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন মাতৃভাষায় পড়ালেখার জন্য। পরবর্তীতে বেগম রোকেয়ার জাগরণ বঙ্গবন্ধুর মধ্যে প্রস্ফুটিত হয়েছিল।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবির বলেন, ইতিহাস পর্যালোচনা করলে আমরা বেগম রোকেয়া সম্পর্কে জানতে পারি। তিনি মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কাজ করে গেছেন। তৎকালীন সময়ে মুসলিম নারীরা বেশ পিছিয়ে ছিলেন। রোকেয়া জেনেছিলেন, শিক্ষা ছাড়া নারীদের এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। নারীদের অধিকারের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। বেগম রোকেয়া আমাদের উদ্দ্যেশ্যে যে কথা, আদর্শ রেখে গেছেন সেগুলো মেনে শিক্ষার্থীরা দেশকে এগিয়ে নিয়ে যাবে বলে তিনি প্রত্যাশা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক সুলতান উল ইসলাম বলেন, রোকেয়া বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এজন্য আমরা গর্বিত। তিনি সমাজকে জাগরণের জন্য, নারী জাতিকে জাগরণের জন্য যে কাজ করেছেন তার জন্য আমরা গর্বিত। এই মহীয়সী নারীর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি কারণ তিনি আমাদের পথ দেখিয়েছে। আমরা যদি রোকেয়ার জ্ঞানের আলো নিজেদের মধ্যে লালন এবং অন্যদের মধ্যে ছড়িয়ে দেই তবেই তার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে।

মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও ইউনিভার্সাল এর ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। সভায় সভাপতিত্ব করেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জয়ন্তী রানী বসাক। এছাড়াও অতিথি হিসেবে জনসংযোগ কর্মকর্তা অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, হল প্রাধ্যক্ষগণ ও হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত