সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন! « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৩ | ৬:২৫
Link Copied!
সিরাজগঞ্জ প্রেসক্লাবের ৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ জেলা সদরে কর্মরত সাংবাদিকদের বাতিঘর খ্যাত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে সিনিয়র সদস্য শহিদুল ইসলাম ফিলিপসের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় উপস্থিত সকল সদস্যের সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়।

সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শহিদুল ইসলাম ফিলিপসকে আহবায়ক, বিদায়ী কমিটির প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী ও সাবেক অর্থ সম্পাদক জহুরুল ইসলামকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

বিজ্ঞাপন

বিদায়ী কমিটি সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবুর সঞ্চালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি হেলাল উদ্দিন, ইসমাইল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী এস এইচ ফিরোজী, এস এম তফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মান্না রায়হান, আব্দুল মজিদ সরকার, ফজল এ খোদা লিটন, শফিক মোহাম্মদ রুমন, খ. ম একরামুল হক, আমিনুল ইসলাম ও আব্দুস সামাদ সায়েম প্রমূখ।

সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদত্তীর্ণ বিগত কমিটি (২০২১-২০২২ ) বিলুপ্ত ঘোষণা করা হয়। এছাড়াও সভাপতি-সাধারণ সম্পাদক কর্তৃক একক সিদ্ধান্তে অবৈধভাবে টাঙানো ১৯ জনের তালিকা স্থগিত এবং কার্যনির্বাহী কমিটি বৈধ সভা ছাড়া নেয়া জাল-জালিয়াতপূর্ণ সকল সিদ্ধান্ত অকার্যকর বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়।

গঠিত আহবায়ক কমিটি নির্বাচন কমিশন গঠন পূর্বক আগামী ৯০ দিনের মধ্যে প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করবেন।

বিজ্ঞাপন

সাধারণ সভাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ প্রেসক্লাবে নবীন-প্রবীণ সদস্যদের সমন্বয়ে মিলন মেলা বসেছিল। সাধারণ সভায় নতুন আহবায়ক কমিটি গঠনের এই সিদ্ধান্তে সকলের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছিল।

নতুন আহবায়ক কমিটিকে প্রেসক্লাবের সকল সদস্য ও বিভিন্ন মহলের প্রতিনিধিরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সভা সফল করার জন্য সভার আয়োজক সকল সদস্য, প্রশাসন ও বিভিন্ন স্তরের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত