
উল্লাপাড়ায় পিকআপের চাপায় মা-ছেলে নিহত!
ডেস্ক নিউজ
উল্লাপাড়ায় পিকআপের চাপায় মা-ছেলে নিহত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ন্ত্রণহীন একটি পিকআপের চাপায় মা ও ছেলে নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার চালা এলাকায় নগরবাড়ী – বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ সময় পিকআপটি সামনে থাকা ভ্যানগাড়িকে ধাক্কা দিলে ওই ভ্যানের চালকও গুরুতর আহত হন।নিহতরা হলেন, উপজেলার চালা গ্রামের খলিলুর রহমানের স্ত্রী করুনা খাতুন ও তার চার বছর বয়সী ছেলে তরিকুল ইসলাম।
আহত ভ্যানচালক আব্দুল জলিল (৫০) একই এলাকার বাসিন্দা।হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে করুনা খাতুন তার ছেলেকে নিয়ে কোথাও যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।
এ সময় সিরাজগঞ্জ থেকে বাঘাবাড়িগামী একটি পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও শিশু সন্তান। এ সময় নিয়ন্ত্রণহীন পিকআপটি সামনে থাকা অন্য একটি ভ্যানকে ধাক্কা দিলে ওই ভ্যানের চালকও আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। পিকআপটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


