রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায়! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায়!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৩৫
Link Copied!
রাবিতে পাবনা জেলা সমিতির নবীন বরণ ও প্রবীন বিদায়! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পাবনা জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরণ, প্রবীন বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার টিএসসিসিতে বিভিন্ন আয়োজন করেন তারা।

এদিন পাবনা জেলা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফুল এবং শিক্ষা সামগ্রী দিয়ে বরণ করে নেওয়া হয়।

বিজ্ঞাপন

সেই সাথে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। পরে অনুষ্ঠানে আগত অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন নবীনদের উদ্দেশ্যে বলেন, পাবনা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী জেলা।

কালে কালে এখান থেকে অনেক নেতৃত্ব তৈরি হয়েছে। জাতীয় সংসদের বর্তমান ডেপুটি স্পিকার আমাদের জেলার। দেশের পরবর্তী রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হবেন তিনিও পাবনা জেলার কৃতী সন্তান।

বিজ্ঞাপন

তোমরা নবীনরা দেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকেই আগামীর নেতৃত্ব তৈরি হবে। পড়াশোনা ও নৈতিক কাজের মধ্যমে তোমরা রাজশাহী বিশ^বিদ্যালয় ও পাবনা জেলার নাম বাংলাদেশসহ সারা পৃথিবীর বুকে উজ্জ্বল করবে।

সমিতির উপদেষ্টা ইব্রাহিম হোসেন মুন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর সবাই পরিবারকে ছেড়ে অনেকদূর আসে।

শুরুর দিকে এখানে সবাই অপরিচিত থাকে যার ফলে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাগুলোর মধ্যে নিজ এলাকার কাউকে কাছে পেলে সবার মধ্যেই ভাললাগা কাজ করে।

এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই পাবনা জেলা সমিতির কার্যক্রম। জেলা সমিতির মাধ্যমে সবার মধ্যে ভাতৃত্বের বন্ধন অটুট থাকুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোকলোর বিভাগের অধ্যাপক আবুল হাসান চৌধুরী। সঞ্চালনা করেন মনির রুহানী।

অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সুলতান মাহমুদ রানা এবং আফসার আলী বিশ্বাস। এসময় জেলার চার শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত