সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ! « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩ | ৭:৪৩
Link Copied!
সিরাজগঞ্জে ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিক্টোরিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) সকাল ভিক্টোরিয়া হাই স্কুলের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও জিপিএ ফাইভ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের কৃতিসন্তান বিশিষ্ট শিল্পপতি রিহ্যাব সভাপতি মার্কেটিং ডিরেক্টর শামসুল আলামিন গ্রুপের সভাপতি ও ভিক্টোরিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল।

বিজ্ঞাপন

প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, তিনি বক্তব্যে বলেন আগামী দিনের ষ্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে মনোনিবেশ করতে হবে বিশেষ করে ক্রীড়াওসংস্কৃতি বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর জ্ঞান অর্জন করে মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ, সিরাজগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর করুনা রাণী সাহা, সিরাজগঞ্জ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি মোঃ বদরুল আলম,জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারন সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার, প্রমুখ।

এসময় ভিক্টোরিয়া হাই স্কুলের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ জাহিদ হাসান শান্ত, মোঃ খালেকুজ্জামান খান, এস এম মমিনুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ আব্দুল হালিম সেখ, মির্জা গোলাম মোস্তফা, পারভিন খাতুন, সাইফুল ইসলাম,ইমা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বার্ষিক প্রতিযোগিতায় জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ডিসপ্লে ও মশাল ভ্রমণের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুভ সূচনা হয়। প্রায় ৩৫ টিইভেন্টে বিভিন্ন খেলায় প্রতিযোগীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এছাড়াও আমন্ত্রিত অতিথি অভিভাবকদের নিয়ে জুড়িতে বল নিক্ষেপ বালিশ পাচার খেলা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি রিহ্যাব, মার্কেটিং ডিরেক্টর শামসুল আলামিন গ্রুপও সভাপতি ম্যানেজিং কমিটি ভিক্টোরিয়া হাই স্কুলের আলমগীর শামসুল আলামিন কাজল তিনি তার মাতা জাহানারা আলমগীরের নামে একটি নতুন ভবণ অবকাঠামো নির্মাণের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

ইতিপূর্বে তিনি তার পিতা শিল্পপতি মরহুম শামসুল আলামিনের নামকরনের চর্তুর্থতলা বিশিষ্ট অবকাঠামো নির্মাণ করে দেন।

অনুষ্ঠানে আলমগীর শামসুল আলামিন তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে আগামীতে আরো সহযোগিতা করার আশ্বাস দেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক মীর্জা মোঃ গোলাম মোস্তফা ও শরীরচর্চা শিক্ষক মোঃ রাশেদুল হাসান,জিয়াসমিন সুলতানা পারভীন সুলতানাসহ অন্যান্য সহশিক্ষকগন ক্রীড়াপরিচালনা করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত