রাবিসাস প্রাক্তনী'র নতুন কমিটি গঠন সভাপতি শহীদুল, সম্পাদক রব মজুমদার! « বাংলাখবর প্রতিদিন

রাবিসাস প্রাক্তনী’র নতুন কমিটি গঠন সভাপতি শহীদুল, সম্পাদক রব মজুমদার!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ১১:৪৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ মার্চ, ২০২৩ | ১১:৪৮
Link Copied!
সভাপতি শহীদুল, সম্পাদক রব মজুমদার! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

কে এম শহীদুল হককে (নয়া শতাব্দী) সভাপতি ও রব মজুমদারকে (দি সিকিউরিটি ওয়ার্ল্ড) সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি প্রাক্তনী-এর ১৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২রা মার্চ) বিকালে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্স এর সম্মেলন কক্ষে দ্বি-বার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মলয় কুমার ভৌমিক সভায় সভাপতিত্ব করেন।

বিজ্ঞাপন

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি-১ ড. শাহ আলম চুন্নু (সাবেক উপ-সচিব), সহ-সভাপতি-২ তাপস মজুমদার (জিএম, জনতা ব্যাংক), যুগ্ম সাধারণ সম্পাদক-১ জোহায়ের ইবনে কলিম (দৈনিক যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক-২ এনায়েত করিম (রাজশাহী ব্যুরো প্রধান, দৈনিক বাংলা), অর্থ সম্পাদক সুজন নাজির (প্রভাষক), পরিকল্পনা বিষয়ক সম্পাদক আমজাদ হোসেন শিমুল (রাজশাহী ব্যুরো প্রধান, দৈনিক কালবেলা), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন আলী (রাজশাহীর স্টাফ রিপোর্টার, নিউ এইজ), প্রকাশনা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইফ (দৈনিক বাংলা), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইব্রাহীম পাঠান (এখন টিভি)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন- এলিনা খান (অ্যাডভোকেট ও মানবাধিকার কর্মী), তারিকুল ইসলাম (সিনিয়র সাংবাদিক), এ এস এম মুসা (সিনিয়র সাংবাদিক), ড. কুদরাত-ই-খুদা বাবু (অধ্যাপক, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়), মাহবুব আলম (প্রথম আলো), শাহীন আলম (স্টাফ রিপোর্টার রাজশাহী, সময় টিভি)।

নতুন এই কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন- নজরুল ইসলাম বুলবুল (সাবেক সচিব), ড. অসীম কুমার ঘোষ (প্রধান বিজ্ঞানী, সাবিক টেকনোলোজি সেন্টার, টেক্সাস, যুক্তরাষ্ট্র), আহমদ সফিউদ্দিন (সাবেক দপ্তর প্রধান, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর, রাবি), অধ্যাপক ড. আনোয়ারুল হাসান সুফি (পরিচালক, মানসিক স্বাস্থ্য কেন্দ্র, রাবি), অধ্যাপক মলয় কুমার ভৌমিক, ড. দীপক দাস (সাবেক চেয়ারম্যান, রাজশাহী শিক্ষা বোর্ড), সারোয়ার আলম সরদার (অবসরপ্রাপ্ত অধ্যাপক), অধ্যাপক ডা. মু. দায়েম উদ্দিন (অধ্যক্ষ, বারিন্দ মেডিকেল কলেজ) ও লাইলাক শহীদ (পরিচালক, সাউথ এশিয়া প্যাসিফিক কনসালটেন্সি গ্রুপ, অস্ট্রেলিয়া)।

বিজ্ঞাপন

সভায় রাবি সাংবাদিক সমিতির প্রাক্তনী ড. অসীম কুমার ঘোষ, ড. দীপক দাস, অধ্যাপক মলয় কুমার ভৌমিক, সারোয়ার আলম সরদার, কে এম শহীদুল হক, রব মজুমদার, এনায়েত করিম, আমজাদ হোসেন শিমুল, শাহীন আলম ও সুজন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত