সিরাজগঞ্জে ২ বন্ধু মিলে বড়ই ও পেয়ারা চাষ করে স্বাবলম্বী! « বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জে ২ বন্ধু মিলে বড়ই ও পেয়ারা চাষ করে স্বাবলম্বী!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৫:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১১ মার্চ, ২০২৩ | ৫:৪২
Link Copied!
সিরাজগঞ্জে ২ বন্ধু মিলে বড়ই ও পেয়ারা চাষ করে স্বাবলম্বী! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামের বাসিন্দা উচ্চ শিক্ষিত স্মার্ট যুবক মোঃ নাসির হোসেন (এম কম) ও তার বন্ধু মোঃ মোস্তাফিজুর রহমান (বিএসসি) সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের পাশে ইউনিয়নের সড়াইচন্ডি গ্রামে গতবছর সাড়ে ৬ বিঘা জমি লিজ নিয়ে একই জমিতে নতুন জাতের অসাধারণ কুল বল সুন্দরী ( Ball Sundori) কাশ্মীরি, ভারত সুন্দরী কুল,টক কুলের চারা ১২০০ টি এবং থাইজাতের পেয়ারা গোল্ডেন এইট ও থাই সেভেন ১৪০০ টি কাটিং চারা নাটোর থেকে ক্রয় করে ওই লিজকৃত জমিতে রোপন করে ।

বল সুন্দরী বড়ই চাষে প্রথম বছরেই সাফল্যে এবছর বড়ই বিক্রি করে খরচের প্রায় সাতগুণ লাভ করছেন তারা। গত বছরের মার্চের শেষের দিকে, চার রোপণের ৮ মাসের মধ্যেই শুরু হয় উৎপাদন। দুই মাস ধরে বড়ই বিক্রি করছেন।

নাসির হোসেন জানান, বল সুন্দরী বড়ই বাগান করতে আমার সব মিলিয়ে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। ২ মাসে ২০০ মণ বড়ই বিক্রি করা হয়েছে ।

বিজ্ঞাপন

বাগানে এখনও কমপক্ষে ১০০ মণ বড়ই আছে যা বর্তমান বাজার দর হিসেবে আরও দুই লক্ষাধিক টাকা বিক্রি করতে পারবো। প্রতি মণ বড়ই ৪’ হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি করেছি তবে বর্তমানে বড়ই ১৫০০ টাকা মণ।

এখনও প্রতিদিন ৩০ মন বিক্রি করা হচ্ছে। আশা করছি সব মিলে বড়ই বিক্রি হবে ১০ লাখ টাকা। বাগানের বয়স ১ বছর। বারোমাসি থাই পেয়ারা সেভেন ও গোল্ডেন এইট জাতের মরপেয়ারা চারা ১৪০০, মোট খরচ প্রায় সাড়ে চার লাখ টাকা।

সারা বছরই থাই পেয়ারা বিক্রি হবে। এখান থেকে লাভ ৬ লাখ টাকার মত। বাগানে দৈনিক ৫ জন শ্রমিক কাজ করছেন।
অন্যান্য ফসল আবাদের চেয়ে বড়ই চাষে বহুগুণ লাভ হওয়ায় সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসের সঠিক পরামর্শে প্রথম বছরের মত বড়ই চাষ করে ব্যাপক সফলতা পেয়েছি। এবছর বড়ই বিক্রি করে খরচের প্রায় সাতগুণ লাভ করতে পারবো।

বিজ্ঞাপন

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব তাছকেরা খাতুন-নাসিরের কুল- পিয়ারা বাগান ঘুরে দেখে অভিহিত হয়েছেন। তিনি বলেছেন নাসিরের মত উচ্চ শিক্ষিত যুবক ও তার বন্ধু উত্তরণ উদ্যোক্তারা কৃষি কাজে এগিয়ে এসে মেধা আর নিষ্ঠায় কৃষিকাজে আসলে কৃষির উন্নত হবে। দেশ খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পন্ন শূন্য অর্জনে সহায়তা করুক। দেশের চাহিদা মিটিয়ে সীমানা পেরিয়ে বিদেশে রপ্তানি করতে অবদান রাখুক।

উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, নাসির হোসেন ও মোস্তাফিজুর রহমানের বাগানের বড়ইয়ে ফুল আসার পরপরই ফুল ঝড়ে যাচ্ছিলো।

পরে কৃষি অফিসের পরামর্শ নিয়ে বড়ইয়ের চাষ করায় খুব অল্প সময়ে সফলতা পেয়েছেন উচ্চ শিক্ষিত স্মার্ট যুবক নাসির হোসেন। বেকার যুবকেরা নিজের জমি অথবা জমি লিজ নিয়ে উন্নত জাতের বিভিন্ন বড়ই চাষ করে বেকারত্ব দুর করতে পারে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত