রাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায় « বাংলাখবর প্রতিদিন

রাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায়

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৭:৫৪
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৪ মার্চ, ২০২৩ | ৭:৫৪
Link Copied!
রাবিতে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীন বরন ও প্রবীণ বিদায় -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নবীনবরণ, প্রবীণ বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল উপহার দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। নবীনবরন ও বিদায় শেষ পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।

গত শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি মো. ফুল মিয়া ফারহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আসলাম হোসেন সওদাগর।

বিজ্ঞাপন

তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, আজকে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে উদ্যোগের মাধ্যমে আমাদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বেড়ে উঠবে। অন্যান্য বছরের তুলনায় এবার আমাদের কুড়িগ্রামের শিক্ষার্থীরা রাবিতে ভর্তির সুযোগ বেশি পেয়েছে। আমরা আশা করছি ভবিষ্যতে এ সংখ্যা আরও বৃদ্ধি পাবে। সকল নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের ভবিষ্যত আরো উজ্জ্বল হোক পাশাপাশি বিদায়ী শিক্ষার্থীরা জীবনে ভালো কিছু করুক।

অনুষ্ঠানে মূখ্য আলোচক রাকসুর সাবেক এজিএস ও সিনেট সদস্য এ্যাডভোকেট এস. এম আব্রাহাম লিংকন বলেন, কুড়িগ্রাম মঙ্গা এলাকা নামে পরিচিত থাকলেও আগের মত আর মঙ্গা নেই। এক সময় ৯০ শতাংশ মানুষের পায়ে জুতা ছিলো না। এখন শতভাগ মানুষ পায়ে জুতা পরে। আমাদের সময় এত সুযোগ সুবিধা ছিলো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে আমি জীবনে প্রথম প্যান্ট পরি। সেই তুলনায় বর্তমান শিক্ষার্থীরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে। আমি মনে করি, এসব কাজে লাগিয়ে কুড়িগ্রাম অঞ্চলের ছাত্র ছাত্রীরা পরবর্তী সময়ের জন্য সুফল বয়ে আনবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকার ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি এস. এম আতাউর রহমান বলেন, কুড়িগ্রামের ছেলে মেয়েরা এখন শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নয়, দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারা দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতি শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে।

তারা বিভিন্ন রকম সামাজিক কাজ করছে। সামনের দিনে অনগ্রসর কুড়িগ্রামে তারা শিক্ষার আলো ছড়িয়ে দেবে। আমি মনে করি এই সংগঠনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উন্নত ভবিষ্যৎ নিশ্চিত করবে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিখনের সঞ্চালনায় সন্মানিত বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবিব রানা ও নাগেশ্বরী উপজেলার চেয়ারম্যান মোস্তফা জামান।

সন্মানিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক জাহানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক হোসেন এবং বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এস.এম মোখলেসুর রহমান মিলন।

আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ সার্জেন্ট সাদ্দাম হোসেন টিপু ও কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি হুমায়ুন কবীর।

এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা সমিতির সাবেক যুগ্ম আহ্বায়ক তাওহীদুল ইসলাম দূর্জয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের অতিথি সহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত