আজ ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত! « বাংলাখবর প্রতিদিন

আজ ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত!

রাজিয়া সুলতানা তূর্ণা
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ১২:৫৯
রাজিয়া সুলতানা তূর্ণা
আপডেটঃ ১৬ মার্চ, ২০২৩ | ১২:৫৯
Link Copied!
আজ ১৫ই মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটিকে সামনে রেখে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছেন। বিশ্ব ভোক্তা অধিকার সংস্থাটি আজ বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভার আয়োজন করেন।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী জনাব টিপু মুন্সি।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, সারা পৃথিবীর মানুষ উৎসব উপলক্ষে ছাড় দেয়। তাই রমজানে ব্যবসায়ীদেরকে সংযমী হওয়ার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, সারা বিশ্বে মানুষ উৎসবের সুযোগ দেয় যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে জিনিস কিনে তাদের মুখে হাসি ফোটাতে পারে। আমাদের দেশ তার ব্যতিক্রম। ধর্মতো বলেছে তুমি তোমাকে কন্ট্রোল কর। ধর্ম তো বলেছে সংযমী হতে। রমজান মাস সংযমের মাস। ভীষণভাবে আমাদের ধর্মীয় অনুভূতি পালন করার মাস।

এই সময়টা দ্রব্যমূল্যের দাম না বাড়িয়ে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার বিনীত আহবান জানান ব্যবসায়ীদের। তিনি আরো বলেন -ভোক্তা অধিকারের বিষয়টি সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে, অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টির বিরুদ্ধে জয়ী হওয়া সম্ভব হবে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ ক্রেতা ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশন ও ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।

তারা সকাল ৯:৩০মি মতিঝিল শাপলা চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরুকরে ফকিরাফুল হয়ে বিজয়নগর নগর মোড় দিয়ে পুরনো পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে উপস্থিত হয়। সেখানে মানববন্ধন ও প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় এই র‌্যালিটির নেতৃত্ব দেন বাংলাদেশ ক্রেতা ও ভোক্তা অধিকার সংরক্ষণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব লায়ন মোহাম্মদ নূর ইসলাম। এবং ভেজাল প্রতিরোধ ফাউন্ডেশন এর চেয়ারম্যান জনাব এস এম মোর্শেদ। তারা প্রতিপাদ্য বিষয় এর উপর জোরালো বক্তব্য রাখেন।

আরো বক্তব্য রাখেন, দৈনিক সকালের সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব নূর হাকিম, সহ-সম্পাদক দৈনিক সকালের সময় জনাব মোঃ আবুল বাশার মজুমদার, ফারিয়ার সভাপতি জনাব শফিকুর রহমান, পেপার সফটওয়্যার স্বত্বাধিকারী জনাব বি এম সুবাহান হাওলাদার, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থার মহিলা সম্পাদিকা রাজিয়া সুলতানা তূর্ণা।

উক্ত মানববন্ধনে নিরাপদ জ্বালানি ও ভোক্তা বান্ধব পৃথিবী গঠনে পূর্ণ আলোচনা করেন বাংলাদেশ ক্রেতা ভোক্তা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক জনাব হাসান আলী।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট জনাব মোঃ এনামুল হক, দৈনিক দিগন্ত প্রতিদিনের সম্পাদক জনাব মোঃ রাসেল সরকার।

এছাড়াও বিশিষ্ট সাংবাদিক, বিশিষ্ট সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিবিদ গণ উক্ত বিষয়ের উপর জোরালো বক্তব্য রাখেন। এভাবে তাদের কর্মসূচির সমাপ্ত হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত