রাবিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকদের সফর! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকদের সফর!

আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ৪:৪২
আল-মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২১ মার্চ, ২০২৩ | ৪:৪২
Link Copied!
রাবিতে ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সাংবাদিকদের সফর! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সফর করেছেন ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং কলকাতার বিশিষ্ট সাংবাদিকরা। মঙ্গলবার (২১ মার্চ) সকালে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে সৌজন্য সাক্ষাৎ করেন তারা৷ এসময় তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিভাগটির সভাপতি অধ্যাপক মুসতাক আহমেদ।

রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক মোজাম্মেল হোসেন বকুলের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর, রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয়ের ম্যাস কমিউনিকেশন অ্যান্ড ভিডিওগ্রাফি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শ্রী দেবজ্যোতি চন্দ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. সান্তুন চট্টোপাধ্যায় ।

কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, বাংলাদেশ ও ভারত নিয়ে কূটনীতিকভাবে অনেক কিছুই হতে পারে৷ তবে দুই দেশের মানুষের মধ্যে ব্যক্তিগত একটা সম্পর্ক আছে। রজনীকান্ত সেন, নাটোরের বনলতা সেন, ঋত্বিক ঘটক; সবই আমাদের তীর্থভূমি। এসব দেখার জন্য আমাদের আসতেই হবে। নিয়মিত ঢাকায় যাওয়া হলেও রাজশাহীতে আসার সুযোগ হয় না। এবার রাজশাহীতে এসে এখানকার মানুষ, পরিবেশ, রাস্তাঘাট ও পদ্মা নদী দেখে মুগ্ধ। এছাড়া দুই দেশের সাংবাদিকতা, তথ্য প্রযুক্তি, শিক্ষা ও সংস্কৃতি নিয়ে কথা বলেন অতিথিরা ৷

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন, বাংলা ওয়ার্ল্ডওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস, কলকাতা বাংলা ওয়ার্ল্ডওয়াইডের সদস্য বিদ্যুৎ মজুমদার এবং রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, অধ্যাপক মশিহুর রহমান, অধ্যাপক এবিএম সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক মো. শাতিল সিরাজ ও সহকারী অধ্যাপক সোমা দেব।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত