বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেড ক্রিসেন্টের স্বাধীনতা দিবস উদযাপন! « বাংলাখবর প্রতিদিন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেড ক্রিসেন্টের স্বাধীনতা দিবস উদযাপন!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৩ | ৪:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ মার্চ, ২০২৩ | ৪:২৫
Link Copied!
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রেড ক্রিসেন্টের স্বাধীনতা দিবস উদযাপন! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশের স্বাধীনতার ৫২ বছর পূর্তির এ আয়োজনের মধ্যে ছিল জাতীয় পতাকা ও সোসাইটির পতাকা উত্তোলন, জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ ও রক্ত সংগ্রহ কার্যক্রম।

রোববার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে জাতীয় পতাকা উত্তোলন করেন সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর-উর-রহমান।

সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম উত্তোলন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পতাকা। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

সোসাইটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নূর-উর রহমান বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে অর্জিত স্বাধীন বাংলাদেশ গোটা বিশ্বের কাছে রোল মডেল। সামাজিক অবক্ষয়ের এই অস্থির সময়ে রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকদের মানবতার কল্যাণে ত্যাগ ও সেবার মনোভাব নিয়ে সততার সঙ্গে কাজ করার পরামর্শ দেন।

মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করে সোসাইটির মহাসচিব কাজী শফিকুল আযম বলেন, স্মার্ট বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি, তা বাস্তবায়নে যার যার অবস্থান থেকে যথাযথভাবে কাজ করে যেতে হবে। তবেই পরবর্তী প্রজন্ম স্বাধীনতার সুফল ভোগ করতে পারবে।

স্বাধীনতা দিবস উদযাপনের আনুষ্ঠানিকতায় সোসাইটির উপমহাসচিব সুলতান আহমেদ, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান, অর্থ বিভাগের পরিচালক এ এইচ এম মাইনুল ইসলাম এবং ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক এম এ হালিমসহ সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সোসাইটির সদর দপ্তরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সোসাইটির স্বেচ্ছাসেবকরা।

এছাড়াও দিবসটি উপলক্ষে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের মাঝে খাবার বিতরণ করা হয়। দেশের বিভিন্ন স্থানে রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত