
ঢাকা প্রেসক্লাবের বার্ষিক কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত!
রাজিয়া সুলতানা তূর্ণা, বিশেষ প্রতিনিধি
ঢাকা প্রেসক্লাবের বার্ষিক কর্মী সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গত ৫ই এপ্রিল ২০২৩ বুধবার সকাল ১০টা রাজধানীর সেগুন বাগিচায় ঐতিহ্যবাহী সেগুন চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠান পরিচালিত হয়, প্রধান অতিথি সংগঠনের উপদেষ্ঠা ও সাবেক দুইবারের সফল মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রীর বাংলাদেশ সরকারের দূর্যোগ ও ত্রান মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান এমপি।
উদ্ভোধন করেন খুলনা ৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পাবন, সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ এর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা মাহমুদুর রহনান মাহমুদ।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশান চেয়ারম্যান এস এম মোরশেদ, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ সহ সভাপতি সোহারাব হোসেন স্বপন, সজীব গ্রুপের চেয়ারম্যান এম এ হাশেম, সাভার উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী জমাত আলী দেওয়ান, এইফবিজেও মহাসচিব মোঃ হানিফ আলী, রিপোর্টার সোসাইটির চেয়ারম্যান মোঃ আজিজ মাহফুজ, ঢাকা প্রেসক্লাবের উপদেষ্ঠা ও দৈনিক বাংলার ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক এ্যাড.মনোযার হোসেন, বিডিনিউজ ৯৯৯.কম এর সম্পাদক ও প্রকাশক এবং দৈনিক বাংলা খবর প্রতিদিনের বার্তা সম্পাদক মোঃ শাহ আলম খান, বাংলাদেশ টেলিভিশন এর সংবাদ উপস্থাপিকা এবং দৈনিক বাংলা খবর প্রতিদিন এর বিশেষ প্রতিনিধি রাজিয়া সুলতানা তূর্ণা, দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মোঃ বেলাল পাটোয়ারী বাহার, দৈনিক সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মাছুম বিল্লা সুমন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ রিপন, যুবলীগ নেত্রী মিসেস অনি, দৈনিক মাতৃজগত পত্রিকার প্রকাশক ও সম্পাদক খান সেলিম রহমান, দৈনিক দিনের আলো পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান জুলফিকার, দৈনিক বাংলার দূত পত্রিকার সম্পাদক মুন্সী জামিল উদ্দিন বাবুূ, দক্ষিণ অঞ্চল সাংবাদিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আব্দুল মান্নান ভূইয়া, লক্ষীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সজিব গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেম, রাজউক সমাজ সেবা কমিটির সভাপতি নুরুল হক নুরু, যুবলীগ নেতা মোঃ রাজু দেওয়ান এবং ঢাকা বর্তমানে প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সদস্য সহ আরও অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মী সম্মেলনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, সংবাদিকবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে শীতিল করার জন্য সরকারের প্রতি দাবী জানান।
অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক জনাব এস এম মোর্শেদ তার বক্তব্যতে বলেন-১৪ই ফেব্রুয়ারী প্রেস কাউন্সিল দিবসকে রাষ্ট্রীয় ভাবে পালন করা ও ফেডারেল ইউনিয়ন আইন বাতিল করে ফেডারেশন আইন পাশ করার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।
কর্মী সম্মেলন শেষে ঢাকা প্রেসক্লাবের একটি পরিচালনা কমিটির ঘোষণা দেওয়া হয় এবং সংবাদ সংগ্রহে যে সকল সাংবাদিক বিশেষ ভুমিকা পালন করেছেন তাদেরকে সন্মাননা মুলক ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় ঢাকা প্রেসক্লাবের ২০১ জন সদস্য বিশিষ্ট পরিচালনা পরিষদ কমিটি ঘোষণা করেন।
সভাপতি আওরঙ্গজেব কামাল, সাধারণ সম্পাদক মো দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো মেজবাহ উল আলম মোহনসহ বিভিন্ন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ৫১ জন, সহকারী সম্পাদক, নির্বাহী সম্পাদক ২০ জন, সিনিয়র সাংবাদিক, জুনিয়র সাংবাদিকদের সমন্বয় গঠিত কমিটি।
সবশেষে ইফতার বিতরণের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা কারা হয়।


