
বেলকুচিতে আ.লীগনেতার ঈদ সামগ্রী বিতরণ!
ডেস্ক নিউজ
Link Copied!
বেলকুচিতে আ.লীগনেতার ঈদ সামগ্রী বিতরণ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতা উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা সুবর্ণ সাড়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ফজলে রাব্বি তার উদ্দোগে পৌর এলাকার ১৫০ পরিবারের মাঝে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী যথাঃ পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, সেমাই, গুড়াদুধ, আলু পেঁয়াজ ইত্যাদি ও নগদ অর্থ ১৪ এপ্রিল শুক্রবার বাদ জুম্মা তার নিজ বাসভবন হতে বিতরণ করেন।
এছাড়াও ২৫ জন মাদ্রাসা ছাত্রকে পোশাক এবং লিল্লাহ বোডিং এর জন্য নগদ সহায়তা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন তার বড় ছেলে ডাঃ মোহাম্মদ শোয়াইব,ছোট ছেলে প্রকৌশলী জাকারিয়া রাব্বি, ছোটভাই রহিদুল আলমসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।


