দ্রব্যমূল্যের স্থিতিশীলতা না আসলে লাগাতার আন্দোলন-হুঁশিয়ারি: বাংলাদেশ কংগ্রেস! « বাংলাখবর প্রতিদিন

দ্রব্যমূল্যের স্থিতিশীলতা না আসলে লাগাতার আন্দোলন-হুঁশিয়ারি: বাংলাদেশ কংগ্রেস!

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৩ | ৫:০৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মে, ২০২৩ | ৫:০৩
Link Copied!
দ্রব্যমূল্যের স্থিতিশীলতা না আসলে লাগাতার আন্দোলন-হুঁশিয়ারি: বাংলাদেশ কংগ্রেস! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধি রোধ না করলে লাগাতার আন্দোলন চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এ্যাডঃ কাজী রেজাউল হোসেন।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অসহনীয় মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবীতে বাংলাদেশ কংগ্রেস কর্তৃক আয়োজিত মানববন্ধনে এ্যাডঃ কাজী রেজাউল হোসেন বলেন, একটার পর একটা জিনিসের মূল্য বৃদ্ধি ঘটায় জনগণের নাভিশ্বাস অবস্থা। সরকার জনগণের চেয়ে অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের স্বার্থ রক্ষায় বেশি ব্যস্ত।

বিজ্ঞাপন

জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনকে নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত ও শক্তিশালী করতে হবে।

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির আহবায়ক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন প্রার্থী লায়ন মোঃ আল আমীন বেপারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম ও এ্যাডঃ মোঃ আব্দুল আওয়াল, যুগ্ম মহাসচিব এ্যাডঃ মোঃ মিজানুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, সাংস্কৃতিক মুক্তি জোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ জাতীয় লীগের সভাপতি ডঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বিএনজে’র চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ, এনডিএম’র সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বাংলাদেশ জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার, বাংলাদেশ তৃণমূল পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ কংগ্রেসের ঢাকা মহানগর দক্ষিণ কমিটি কর্তৃক আয়োজিত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের ন্যাশনাল সিনেটের সদস্য এ্যাডঃ দেবদাস সরকার, এম এ মুঈদ হোসেন খান আরিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ, অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভূইয়া রিপন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম তাহের উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ভঞ্জ, সমাজ সেবা ও দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় যোগাযোগ ও বন্দর বিষয়ক সম্পাদক মোঃ আজিজুল হক সুমন, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম অর্থ সম্পাদক মোঃ রেদোয়ান হোসেন, যুগ্ম দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মান্নান, যুগ্ম শ্রম ও কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আবুল হোসেন, আনোয়ার কে মোরশেদ, কিশোরগঞ্জ ৪ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ কংগ্রেস থেকে মনোনয়ন প্রত্যাশী এ্যাডঃ ফকির আবদুল মুজিদ, মোঃ মাহফুজুর রহমান, ঢাকা মহানগর উত্তর কমিটির আহবায়ক মোঃ আলমগীর হোসেন ও সদস্য সচিব ভোলা ০২ আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোয়ন প্রার্থী জনাব হাসান শেঠ, রংপুর মহানগর কমিটির আহবায়ক মোঃ হাসান আলী, সিলেটের গোয়াইনঘাট উপজেলা কমিটিরগুডমেখলং মানববন্ধনে উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে পল্টন মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত