১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) « বাংলাখবর প্রতিদিন

১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব)

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৩ | ১১:৩৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৫ মে, ২০২৩ | ১১:৩৪
Link Copied!
১ ঘন্টার মধ্যে ফোন ও নগদ টাকা উদ্ধার করলেন মানবিক ট্রাফিক সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অদ্য ১৫ই মে ২০২৩ ইং তারিখে রাজশাহী আরএমপির মানবিক এবং চৌখস অফিসার সার্জেন্ট রাশিদুল ইসলাম (অপূর্ব) গোদাগাড়ীর কাউসারের হারানো ১টি ব্যাগ, ১ টি মোবাইল ও নগদ ৯০০০.০০ টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।

মূলত কাউসার রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চরআশড়াদহ গ্রামের বাসিন্দা।

তিনি আজ আনুমানিক সকাল ৯.০০ ঘটিকার সময়ে গোদাগাড়ী হতে অটোরিকশায় করে তার মা-বোন সহ রাজশাহী মেডিক্যাল কলেজে যাচ্ছিলেন।

বিজ্ঞাপন

এদিকে সার্জেন্ট রাশিদুল আরএমপির কাশিয়াডাঙ্গা মোড়ে ট্রাফিক ডিউটি করাকালীন সকাল আনুমানিক ১০.০০ ঘটিকার সময়ে বিভিন্ন অটোরিকশার লাইসেন্স চেক করেন।

ঘটনাক্রমে তিনি কাউসার যে অটোরিকশা করে মেডিকেলে যাচ্ছিলেন ঐ গাড়ীটি কে তার লাইসেন্স প্রদর্শন করতে ব্যার্থ হওয়ায় একটি ট্রাফিক মামলা দেন।

মামলা দেওয়ায় রাস্তায় কিছু বিলম্ব হলে কাউসার ভুলক্রমে উক্ত অটোরিকশায় একটি ব্যাগ রেখে অন্য বাহনে তার মা বোনকে রাজশাহী মেডিক্যাল কলেজে চলে গেলে মেডিক্যাল কলেজের ডিউটিরত পুলিশ সদস্য ট্রাফিক সার্জেন্ট রাশিদুলকে হারানো, ব্যাগ মোবাইল এবং টাকার বিষয়টি অবগত করিলে তাৎক্ষণিকভাবে মানবিক ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাশিদুল ইসলাম মামলার রিপোর্ট চেক করে উক্ত অটোরিকশা চালকে শনাক্ত করে টুলটুলি পাড়া অটোরিকশা চালকের বাসায় যান। অটোরিকশা চালকের নাম ফারুক।

বিজ্ঞাপন

পরে অটোরিকশা চালককে হারানো ব্যাগটির বিষয়ে জিঙ্গাসা করিলে তিনি বলেন যে ব্যাগটির খবর তিনি জানেন না। মূলত অটোরিকশা চালক নিজেও জানেন না যে ব্যাগটির তার রিক্সায় ই পড়ে আছে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাশিদুল ইসলাম ব্যাগটির কথা জিঙ্গাসা করার পর ই রিক্সা চালক খুঁজতে গিয়ে ব্যাগটি তার রিক্সায় পান।

পরবর্তীতে ব্যাগটির উদ্ধার করে রাজশাহী কাশিয়াডাঙ্গা মোড়ে ডিউটিরত অবস্থানে নিয়ে গিয়ে কাউসার কে মুঠোফোনে অবগত করিলে তাৎক্ষণিক তিনি তার মা-বোন সহ এসে ব্যাগটি খুলে তার মোবাইল ফোন এবং নগদ ৯০০০.০০ টাকা যে ভাবে রেখেছিলেন ঐ ভাবেই ফিরে পান।

পরবর্তীতে ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাশিদুল ইসলাম ব্যাগ, টাকা এবং মোবাইল ফোন প্রকৃত মালিক কাউসারের নিকট সকাল আনুমানিক ১১.০০ ঘটিকার সময়ে হস্তান্তর করেন এবং ঘটনাস্থলে কাউসার মানবিক সার্জেন্ট রাশিদুলের মানবিকতা, সততা দেখে কান্নায় আবেগপ্রবণ হয়ে উঠে বলে বাংলাদেশের প্রতিটি পুলিশ সদস্যদের এই রকম কাজ থেকে শিক্ষা নেওয়া উচিৎ।

ঘটনার বিষয়টি ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাশিদুল ইসলামকে দৈনিক বাংলাখবর প্রতিদিন থেকে ফোন করিলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

তিনি এক প্রশ্ন উত্তরে বলেন যে তিনি তার দায়িত্ববোধ থেকেই ব্যাগ, ৯০০০.০০ টাকা এবং মোবাইল ফোন উদ্ধার করেছেন এবং তার এই রকম কাজ চলমান থাকবে।

মূলত মানবিক ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাশিদুল ইসলামের বাড়ি নাটোর জেলার বড়াইগ্রাম থানায়। বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে চাকুরীরত অবস্থায় করোনা দূর্যোগ মোকাবেলায় তিনি তার অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রেখে গরীব এবং অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন এবং সততা বজায় রেখেই বাংলাদেশ পুলিশের ট্রাফিক বিভাগে সার্জেন্ট হিসেবে দায়িত্ত্ব পালন করে যাচ্ছেন। তার সৎ কর্মের জন্য সুশিল সমাজ তাকে ধন্যবাদ জানিয়েছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত