রাবিতে 'ডাটা জার্নালিজম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৮ মে, ২০২৩ | ৭:৩৩
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ১৮ মে, ২০২৩ | ৭:৩৩
Link Copied!
রাবিতে 'ডাটা জার্নালিজম' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি ‘ডাটা জার্নালিজম’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ট্রান্সপারেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিভাগটি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

বৃহস্পতিবার (১৮ মে) সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স ভবনের কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় ডাটা জার্নালিজমের ধারণা, ডাটা জার্নালিজমের মৌলিক বিষয়, ডাটা জার্নালিজমের সোর্স, ডেটা বিশ্লেষণ এবং ভিজ্যুয়ালাইজেশনের জন্য এক্সেল সম্পর্কে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

বিজ্ঞাপন

কর্মশালা শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মুসতাক আহমেদ ও টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জামান। কর্মশালায় অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফখারুজ্জামান বলেন, ডাটা জার্নালিজম বাংলাদেশের জন্য নতুন একটি বিষয়।

এক্ষেত্রে অন্যান্য দেশ থেকে আমরা অনেক পিছিয়ে আছি৷ ডাটা জার্নালিজমকে সাংবাদিকতার পেশা হিসেবে নিলে সরাসরি কাজে লাগবে।

বিজ্ঞাপন

অনুসন্ধানী সাংবাদিকতায় সাংবাদিকদের কাজকে আরও সহজ করে দিতে ডাটা জার্নালিজম সহায়ক ভূমিকা রাখবে। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার ক্ষেত্রে অন্যতম বাধা ডিজিটাল আইন।

তিনি এই কালো আইনের অপপ্রয়োগ বন্ধ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য এমন সুযোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এ সময় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি অধ্যাপক মুশতাক আহমেদ বলেন, এই কর্মশালার প্রস্তাব পাওয়ার পর আমি বিষয়টি নিয়ে একাডেমিক কাউন্সিলে আলোচনা করেছি। দারুণ ব্যাপার যে, আমরা এই সুযোগটা নিতে পেরেছি।

ডাটা জার্নালিজম সত্যিকার অর্থেই ভবিষ্যতে সাংবাদিকতায় সুদৃঢ় প্রভাব ফেলবে। টিআইবির সহযোগিতা পেলে দ্রুতই এই কোর্স একাডেমিকভাবে চালু করা হবে বলে জানান তিনি।

কর্মশালায় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক ও সময় টেলিভিশনের জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপক জাফর সাদিক, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র পরিচালক ও বিবিসি নিউজের সাবেক সাংবাদিক শেখ মনজুর-ই-আলম, টিআইবি’র কো-অর্ডিনেটর ও মাছরাঙা টেলিভিশনের ভিজিটিং বিজনেস এডিটর মোহাম্মদ তৌহিদুল ইসলাম, টিআইবির অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর শামসুদ্দোহা সাফায়েত ও রফিকুল ইসলাম।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত