গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! « বাংলাখবর প্রতিদিন

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৩ | ৩:১৬
ডেস্ক নিউজ
আপডেটঃ ২০ মে, ২০২৩ | ৩:১৬
Link Copied!
গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার'কে ব্যবস্থায় ফিরে যেতে হবে;সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে তত্ত্বাবধায়ক ব্যবস্থায় ফিরে যেতে হবে। বাঙ্গালীর মুক্তি সংগ্রাম তথা মহান মুক্তিযুদ্ধে বাঙালীর বিরত্বপূর্ণ লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেন।

১৯শে মে ২০২৩ইং রোজ শুক্রবার বেলা ৩:০০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সেন্টার ফর ডেমোক্রেসী এন্ড পিস স্টাডিস (সিডিপিএস) এর উদ্যোগে আসন্ন নির্বাচন গনতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ পেশাজীবি পরিষদের সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর সাবেক সভাপতি জনাব-রুহুল আমিন গাজী।

উক্ত সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীমকোর্টের আইনজীবি ও গণমুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ।

বিজ্ঞাপন

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব-রুহুল আমিন গাজী ।

বোধক ব্যবস্থায় ফিরে যেতে হবে গ্রহণযোগ্য করতে হলে আদালতের রায়কে তোয়াক্কা না করে সরকার গায়ের জোরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে।

তিনি আরও বলেন, নির্বাচনের ব্যাপারে জনগণের আস্তা এখন শূণ্যের কোটায়। ঐক্যবদ্ধ সংগ্রামের মাধ্যমে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের দাবি আদায় করতে হবে।

সভাপতির বক্তব্যে জনাব রুহুল আমিন গাজী বলেন, মাঠে ময়দানে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে। ঠান্ডা ঘরে বসে আলোচনা করে দাবি আদায় সম্ভব নয়।

প্রধান বক্তার বক্তব্যে ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ, বিএনপি এই দুটো রাজনৈতিক ধারা দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাড় করিয়েছে। আমাদের এই দুই রাজনৈতিক ধারা থেকে বেড়িয়ে এসে একটি স্বতন্ত্র নতুন রাজনৈতিক ধারা সৃষ্টি করতে হবে।

সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সচিব কাশেম মাহমুদ, ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, ড. এ. আর খাঁন, ড. মোমেনা খাতুন, আবু লায়েস মুন্না, আক্তার হোসেন, রাজু আহমেদ, মরিয়ম আমেনা, আসমাউল হুসনা, মোঃ রুমি, মনি মোহন বিশ্বাস, খায়রুল ইসলাম প্রমুখ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত