রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! « বাংলাখবর প্রতিদিন

রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ!

আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ২:০৯
আল মামুন আশিক, রাবি প্রতিনিধি
আপডেটঃ ২২ মে, ২০২৩ | ২:০৯
Link Copied!
রাবিতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইন বিভাগ! -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতায় মার্কেটিং বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। গতকাল সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের শহিদস্মৃতি সংগ্রহশালা মুক্তমঞ্চে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

দুই দিন ব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে ‘বাংলাদেশ স্টুডেন্টস ফর লিবার্টি’। এতে বিশ্ববিদ্যালয়ের মোট ১৬ টি বিভাগ অংশগ্রহণ করে।

জয়ী দলকে নগদ পাঁচ হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয় এবং পরাজিত দলকে নগদ তিন হাজার টাকা, ট্রফি, ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক এবং আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।

এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক অভিজিৎ রায়, জান্নাতুল মাওয়া এবং আহনাফ হাসান।

অনুষ্ঠানে সিরাজুম মনিরা ও তারিফ হাসান মেহেদির সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ স্টুডেন্টস ফর লিবার্টির সিনিয়র লোকাল কোর্ডিনেটর রাজু আহমেদ।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, স্টুডেন্টস ফর লিবার্টি নাগরিকের মুক্ত স্বাধীন তত্ত্ব গুলো ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী কাজ করছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত