পাকিস্তানে কোরআন অবমাননার প্রতিবাদে গির্জায় হামলা,গ্রেপ্তার ১৪৬: তথ্যমন্ত্রী বলছেন ষড়যন্ত্র « বাংলাখবর প্রতিদিন

পাকিস্তানে কোরআন অবমাননার প্রতিবাদে গির্জায় হামলা,গ্রেপ্তার ১৪৬: তথ্যমন্ত্রী বলছেন ষড়যন্ত্র

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৮:২৩
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৮:২৩
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ধর্ম অবমাননার অভিযোগে পাঁচটি গির্জায় আগুন এবং স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের কয়েক ডজন বাড়িতে হামলার একদিন পর তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ১৪৬ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

পাঞ্জাব প্রদেশের শীর্ষ পুলিশ কর্মকর্তার বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে।

গত বুধবার লাহোর থেকে প্রায় ১১৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ফয়সালাবাদ জেলার জারানওয়ালা শহরে খ্রিস্টানদের সম্পদ ও উপাসনালয়ে হামলা চালায় শত শত বিক্ষুব্ধ লোক।

বিজ্ঞাপন

হামলার একদিন পর বৃহস্পতিবার পাঞ্জাব পুলিশের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার বলেন, এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও আমরা অভিযান চালিয়ে যাচ্ছি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জারানওয়ালার ইসা নগরী (খ্রিস্টান কলোনি) এলাকার কাছে পবিত্র কোরআনের ছিঁড়ে ফেলা পৃষ্ঠা পাওয়া যায়। বিষয়গুলো সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর সবচেয়ে ভয়াবহ সহিংসতার সূত্রপাত করেছে।

ভাঙচুর করা পাঁচটি গির্জার মধ্যে একটি জারানওয়ালার স্যালভেশন আর্মি চার্চ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শহরের সবচেয়ে বড় গির্জার ছাদে কয়েকজন লোক গির্জার সামনের অংশে হামলা চালিয়ে ক্রস সরিয়ে ফেলার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

২ লাখ ৩০ হাজার জনসংখ্যার শহরটিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় খ্রিস্টান সম্প্রদায়ের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান এবং কবরস্থানকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।

নজিরবিহীন রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মুখে থাকা দক্ষিণ এশিয়ার দেশটিতে সহিংসতা নিয়ন্ত্রণে হাজার হাজার অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।

পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছেন, কুরআন অবমাননার অভিযোগের প্রাথমিক তদন্তে জানা গেছে যে, ঘটনাটি ‘জনসাধারণের অনুভূতিকে উস্কে দেওয়ার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’ তিনি তার দাবির বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার উল হক কাকার সহিংসতার নিন্দা জানিয়েছেন এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ফয়সালাবাদের জারানওয়ালা থেকে বেরিয়ে আসা দৃশ্য দেখে আমি হতবাক। যারা আইন লঙ্ঘন করবে এবং সংখ্যালঘুদের টার্গেট করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত