সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় পুলিশ কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি « বাংলাখবর প্রতিদিন

সাঈদীর মৃত্যুতে শোক জানানোয় পুলিশ কর্মকর্তাকে খাগড়াছড়ি বদলি

বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৮:৩৭
বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৮ আগস্ট, ২০২৩ | ৮:৩৭
Link Copied!
ছবি: বদলিকৃত পুলিশ অফিসার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক প্রকাশ করেছিলেন রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) পরিদর্শক খাইরুল ইসলাম। বিষয়টি নজরে আসায় তাকে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শাস্তিমূলক বদলি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে বদলি করা হয়। খাইরুল আরএমপির প্রসিকিউশন বিভাগে আদালত পরিদর্শক পদে কর্মরত ছিলেন।

এর আগে গত ১৪ আগস্ট দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই খাইরুল ইসলাম শোক জানিয়ে ব্যক্তিগত ফেসবুক আইডিতে পোস্ট দেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘কোরআনের পাখি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী হুজুর আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়ার মায়া ত্যাগ করে পরলোকে গমন করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন’। তার এই পোস্টে অনেকে কমেন্টও করেছেন।

বিজ্ঞাপন

আরএমপির সদর দপ্তরের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, খাইরুলের পোস্টটি নজরে আসার পর আরএমপি কমিশনার বিষয়টি তদন্তের নির্দেশ দেন সাইবার ক্রাইম ইউনিটকে। তদন্তে সাইবার ইউনিট নিশ্চিত হয়েছেন তারই আইডি থেকে পোস্টটি প্রকাশ করা হয়। ফলে গতকাল বুধবার দুপুরেই প্রতিবেদন দাখিল করে। তিনি এমন পোস্ট দিয়ে অসদাচরণ করেছেন। এতে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। তিনি পুলিশ বিভাগে কর্মরত একজন সরকারি কর্মকর্তা। এ ধরনের পোস্ট শৃংখলা পরিপন্থী ও সরকারবিরোধী। তাই বুধবারই পুলিশ সদর দপ্তরকে বিষয়ে অবহিত করা হয়। এরপরই তাকে পুলিশ সদর দপ্তর থেকে শাস্তিমূলক বদলির আদেশ জারি করা হয়।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) বিজয় বসাক জানান, ফেসবুকে খাইরুলের পোস্ট দেওয়ার ঘটনাটি তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এরপরই তদন্ত প্রতিবেদন পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছিল। সেখান থেকেই তাকে বদলির নির্দেশ আসে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত