২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন « বাংলাখবর প্রতিদিন

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৩ | ৩:০৭
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২১ আগস্ট, ২০২৩ | ৩:০৭
Link Copied!
ছবি সংগৃহীত: ২১ আগস্টে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

আগস্ট মাস মানেই বাঙালি জাতির জন্য এক শোকের সময় অতিবাহিত হয়। বিশেষ করে ১৫ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের উপর নির্মম হত্যাকাণ্ড এবং ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনা না বললেই নয়।
তারই প্রেক্ষাপটে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বিএনপির শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ সোমবার (২১ আগস্ট) সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গ্রেনেড হামলায় আহতদের সঙ্গে কথা বলেন তিনি।

পরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এই গ্রেনেড হামলার সঙ্গে সম্পূর্ণভাবে খালেদা, তারেক গং জড়িত এতে তো কোনো সন্দেহ নেই। তদন্তেও সেটা বেরিয়েছে’।

বিজ্ঞাপন

সেই ভয়াবহ গ্রেনেড হামলার বর্ণনা দিয়ে শেখ হাসিনা বলেন, ২১শে আগস্ট ২০০৪ সালে আমরা সন্ত্রাসের বিরুদ্ধে র‌্যালি করছিলাম। বৃটিশ হাইকমিশনারের ওপর গ্রেনেড হামলা হয়েছিল সিলেটে এবং বিএনপির হাতে আমাদের ছাত্রলীগের নেতা হত্যা হয়, তাদের ওই সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একটা র‌্যালি আহ্বান করি। আর সেখানে প্রকাশ্য দিবালোকে, যেখানে হাজার হাজার মানুষ, সেখানে আর্জেস গ্রেনেড মারা হয়েছিল। আর্জেস গ্রেনেড সাধারণত রণক্ষেত্রে ব্যবহার হয়। যুদ্ধ ক্ষেত্রে ব্যবহার হয় আর সেটা ব্যবহার হলো আওয়ামী লীগের ওপর।

তিনি বলেন, একটা-দুইটা নয়, ১৩টা গ্রেনেড। আর কত যে ওদের হাতে ছিল কে জানে! সেদিন যে বেঁচে গিয়েছিলাম সেটাই অবাক বিস্ময়। ওই ট্রাকের ওপর আমাদের সব নেতারা ছিলেন। নিচে অগণিত নেতাকর্মী। মিছিল নিয়ে সারা এলাকায় দাঁড়িয়ে আছে আমাদের নেতারা। আমি যখন বক্তব্য কেবল শেষ করেছি, নিচে নামব, তখন ফটোগ্রাফার গোর্কি আমাকে বললো, আপা দাঁড়ান আমি ছবি নিতে পারিনি। সঙ্গে সঙ্গে অন্য ফটোসংবাদিকরা বললো, আপা একটু দাঁড়ান, ১ সেকেন্ডের ব্যাপার। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল গ্রেনেড হামলা। হানিফ ভাই ঠিক আমার পাশে ছিল। সঙ্গে সঙ্গে আমাকে টেনে নিচে বসিয়ে দিলো। তিনি বলেন, যে গ্রেনেড ছুড়েছিল সেটা ট্রাকের ভিতরে না পড়ে ট্রাকের ডালার সঙ্গে বাড়ি খেয়ে ঠিক তার নিচে পড়েছে। সমস্ত স্প্লিন্টার হানিফ ভাইয়ের মাথায়।

বিজ্ঞাপন

তার সমস্ত গা বেয়ে রক্ত, আমার কাপড়ে এসে পড়ছে। প্রথমে ৩টি গ্রেনেড, এরপর একটু বিরতি দিয়ে আবার একটার পর একটা গ্রেনেড মারতে শুরু করল। আমাদের হাজার হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত। আইভি রহমান নিচেই ছিলেন মহিলাদের নিয়ে মিছিলে। এ সময় আহত ও নিহত নেতাকর্মীদের স্মরণ করেন শেখ হাসিনা। তিনি বলেন, আমাদের হাজারের কাছাকাছি নেতাকর্মী আহত হন। এর মধ্যে অন্তত ৫০০ জনের উপরে ছিল খুব খারাপভাবে আহত। এমন একটা পরিবেশ, সেখানে কেউ উদ্ধার করতে আসতে পারেনি। যারা উদ্ধার করতে এসেছিল তাদের উপর টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করা হয়। এখানেই প্রশ্ন, কেন এই গ্যাস ও লাঠিচার্জ করা হয়?’

উল্লেখ্য, বিএনপির শাসনামলে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। এছাড়াও অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হন। তাছাড়া এখনো অনেকেই সেদিনের হামলার ক্ষত বয়ে বেড়াচ্ছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত