বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জাতীর পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত জাতীর পিতার ৪৮ তম শাহাদাত বার্ষিকী পালন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৬:৩৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ আগস্ট, ২০২৩ | ৬:৩৩
Link Copied!
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ইতিহাসের মহানায়ক স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২৩ উপলক্ষে অদ্য সকাল ১১ টায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) জনাব শ্যামল চন্দ্র কর্মকার স্বাগত বক্তব্য প্রদান করেন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেস কাউন্সিলের মাননীয় চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেস্টামন্ডলীর সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মোজাফ্ফর হোসেন পল্টু, দি ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ও প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব ইকবাল সোবহান চৌধুরী, বিশিষ্ট কবি, বাংলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ প্রেস কাউন্সিল এর সম্মানিত সদস্য জনাব মুহম্মদ নূরুল হুদা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব মনজুরুল আহসান বুলবুল, দৈনিক জাতীয় অর্থনীতির সম্পাদক ও প্রকাশক ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব এম জি কিবরিয়া চৌধুরী।

বিজ্ঞাপন

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সম্মানিত সদস্য ড. উৎপল কুমার সরকার। আলোচনা সভার শুরুতে উপস্থিত সবাই দাড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাহবরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

আলোচনা সভায় আলোচকবৃন্দ বলেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করে যেতে হবে।

আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাহবরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা শামীম আহসান।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত