সাভারের জামসিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান « বাংলাখবর প্রতিদিন

সাভারের জামসিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান

এইচ এম সাগর, নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ১০:৩২
এইচ এম সাগর, নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ১০:৩২
Link Copied!
রাজউকের উচ্ছেদ অভিযান -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় সাভারের পৌরসভার জামসিং এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় চারটি ভবনের অবৈধ অংশ ভেঙ্গে ফেলা হয়, সেইসাথে বেশকিছু ভবন মালিকদের সর্তক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত জামসিং এর বিসিআইসি কো-অপারেটিভ হাউজিং সোসাইটি এলাকায় এ অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জসনান, এইভাবে যদি নিয়মিতই অভিযান পরিচালনা করে তাহলে এভাবে কেউ আর অবৈধভাবে বিল্ডিং নির্মাণ করবে না।

অভিযান শেষে ম্যাজিস্ট্রেট তাজিনা সরোয়ার বলেন, আমরা নকশাবহির্ভূত চারটি ভবনের অবৈধ অংশ ভেঙে দিয়েছি। এরমধ্যে একটি ভবনের কোর্ট স্টে অর্ডার ছিল। এছাড়া সতর্ক করেছি কয়েকটি ভবন মালিকদের, তারা নিজ দায়িত্বে তাদের ভবনের অবৈধ অংশ ভেঙে নিবে। যদি তা না করে তবে পরবর্তিতে ভাঙাসহ তাদের অধিক জরিমানা করা হবে।

তিনি আরও বলেন, আমরা একই সঙ্গে ভবন মালিকদের নিয়মাবলী মানার ব্যাপারে সতর্কতামূলক দিক নির্দেশনা দিচ্ছি। আমরা আগেও বলেছি, এ ভ্রাম্যমাণ আদালত একটি চলমান প্রক্রিয়া যা পর্যায়ক্রমে চলতে থাকবে। এ সময় রাজউকের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত