দৈনিক সাগরকূলের সম্পাদক নেছার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এসএসপি'র মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

দৈনিক সাগরকূলের সম্পাদক নেছার এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এসএসপি’র মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ১১:২৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩১ আগস্ট, ২০২৩ | ১১:২৫
Link Copied!
জাতীয় প্রেসক্লাবের সামনে এসএসপি'র মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ডিজিটাল নিরাপত্তা আইন এর পরিপূর্ণ সংস্কার ও বাস্তবায়ন এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক নির্যাতন বন্ধ সহ সম্মিলিত সাংবাদিক পরিষদ এসএসপি’র সাবেক সহ-সভাপতি, বরগুনা থেকে প্রকাশিত দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেছার উদ্দিন সহ দুই সাংবাদিক এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা মামালা প্রত্যাহারের দাবিতে, আজ ৩১ আগষ্ট জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১ টায় সম্মিলিত সাংবাদিক পরিষদ -এসএসপি’র উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বরগুনার বামনা উপজেলায় গত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য প্রদান অনুষ্ঠানে সরকার দলীয় দু পক্ষের হাতাহাতির ঘটনার সংবাদ প্রকাশের জেরে স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্ধে ররিশাল বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম।

বিজ্ঞাপন

মামলায় উল্লেখিত হাতাহাতির ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে তাৎখনিক সারাদেশের মানুষ দেখতে পাওয়ার পরেও সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলা অতিদ্রুত প্রত্যাহারের দাবি জানান মানববন্ধনে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দরা।

মানববন্ধনের সাথে একত্মতা ঘোষণা করেছেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেশন সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের মহাসচিব খাইরুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের যুগ্মম মহাসচি অ্যাডভোকেট মিজানুর রহমান, রংপুর বিভাগীয় সাংবাদিক সমিতি ঢাকা এর সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সহ বিভিন্ন সাংবাদিক সংঘঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন অতি দ্রুত নেছার উদ্দিন সহ দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশে সাংবাদিকরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

বিজ্ঞাপন

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এসএম সামছুল আলম নিক্সন, সঞ্চালনা করেন সাধারন সম্পাদক জালাল উদ্দিন জুয়েল।

অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক চ্যানেলে গাইবান্ধা জেলা প্রতিনিধি মোঃ ফারুক হোসেন, সাংস্কৃতিক সম্পাদক জামাল শিকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম এবং সাগরকূলে নিজস্ব প্রতিবেদক আবুল কালাম আজাদ প্রমুখ

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত