সাংবাদিকদের উপর আবারও ক্ষেপলেন প্রভা « বাংলাখবর প্রতিদিন

সাংবাদিকদের উপর আবারও ক্ষেপলেন প্রভা

সাংবাদিকদের অপমান করে কথা বলায় চলছে সমালোচনার ঝড়

ইমরান, মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:২০
ইমরান, মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৩:২০
Link Copied!
আলোচিত-সমালোচিত অভিনেত্রী প্রভা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মিডিয়া জগতে নানাবিধ স্ক্যান্ডাল, ছবি ভিডিও, ফোন রেকর্ড, আচরণ, ব্যক্তিগত জীবন পরিচালনাসহ নানাবিধ কর্মকান্ডের কারণে এপর্যন্ত অসংখ্য অভিনয়শিল্পী বিতর্কিত হয়েছেন। কিছুদিন পর সব ভুলে পুনরায় ফিরেছেন অভিনয়ে। অনেকে বলে থাকেন, এগুলো তাদের কাছে খুবই স্বাভাবিক ঘটনা। তাদের মধ্যে ব্যাপক আলোচিত-সমালোচিত নায়িকা সাদিয়া জাহান প্রভা অন্যতম। কয়েকদিন আগেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সংবাদ প্রচার হওয়ায় সাংবাদিকদের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সে সময় এক ভিডিওবার্তায় প্রভা বলেন, দয়া করে, অনুমতি ছাড়া আর কখনও আমার কোনো নিউজ করবেন না। প্রচারে আমি একদমই কমফোর্টেবল নই। আমার ভক্তদের জন্য সোশ্যাল মিডিয়ায় যতটুকু তথ্য দিই তারমধ্যে আমি সীমাবদ্ধ থাকতে চাই। আমি এরচেয়ে আরও বড় সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে চাই না। অধিকাংশ সময় আপনারা মিথ্যাটাই প্রকাশ করেন। আর মানুষ সেটাই বিশ্বাস করে। এরপরও যদি এভাবে নিউজ করেন তাহলে হয়তো আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

প্রভার এমন বার্তার পরেও থামেনি তাকে নিয়ে সংবাদ প্রচার হওয়া। তাই এবার আবারও ক্ষেপলেন তিনি সংবাদকর্মীদের উপরে।

বিজ্ঞাপন

শুক্রবার নিজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি প্রকাশ করেন প্রভা। যেখানে তাকে দেখা যায়, লাল রঙের টপস পরে সুইমিং পুলে পা দুলিয়ে বসে।

ছবিগুলো প্রকাশ করে সংবাদকর্মীদের প্রতি টিপ্পনী কাটেন এই অভিনেত্রী। বলেছেন, অনেকেই তার নিউজ দিয়ে পেটের ভাত জোগাড় করেন।

প্রভা লিখেছেন, ‘তোমরা যারা এখন পর্যন্ত আমার ইনস্টা ক্যাপশন নিয়ে নিউজ করে তোমাদের পেটের ভাত জোগাড় করো! তোমাদের জন্য নতুন করে কী কী ক্যাপশন দেয়া যায় বলো তো?’

বিজ্ঞাপন

এর আগেও প্রভা একাধিকবার অভিযোগ করেছেন, তাকে নিয়ে বিভিন্ন সময় অসংখ্য মিথ্যা নিউজ প্রচার করা হয়েছে। যেটা অভিনেত্রীকে মানসিকভাবে প্রভাবিত করেছে।

প্রভার কথায়, ‘আমি ভাবতাম, বিনোদন জগতে আছি আপনিও আমাকে আপনার বোনের মতো দেখেন। কারণ আমরা একই পরিবার। কিন্তু আমি আসলে ভুল ভেবেছি। আপনাদের মাথায় কাজ করে না যে, আপনার বোন যদি এই সেক্টরে কাজ করতেন তাহলে তাকে আপনি আগলে রাখতেন। কিন্তু আপনারা আসলে আমাকে ওভাবে চিন্তা করতে পারেন না। যাইহোক, মিথ্যা নিউজগুলো না লিখলেই পারতেন। এসব বিষয় নিয়ে মানসিকভাবে আমি খুবই প্রভাবিত।’

প্রসঙ্গত, ২০০৫ সাল দিকে মেরিল সোপের একটি বিজ্ঞাপনের মাধ্যমে পরিচিতি পান সাদিয়া জাহান প্রভা। বিজ্ঞাপনের পর নাটকেও দারুণ সফলতা পান তিনি। কিন্তু এরপর নিজের ব্যক্তিগত জীবনের বেশ কিছু ঘটনায় একটা সময় পর্দায় অনিয়মিত হয়ে পড়েন প্রভা।

উল্লেখ্য: নাটক জগতের অন্যতম তারকা অপূর্ব ও প্রভার বিয়ে হয়৷ বিয়ের কিছুদিন পরই প্রভার একটি দীর্ঘ সময়ের ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফাঁস হয়। সেটা ছিলো অভিনেত্রী প্রভা ও তার বিয়ের আগের প্রেমিক রাজিব এর। ওই ভিডিও ফাঁস হওয়ার পর অপূর্ব ও প্রভার ছাড়াছাড়ি হয়ে যায়। জানা যায়, ফাঁস হওয়া ভিডিও ও রাজিবের সাথে এমন অবৈধ ও অনৈতিক সম্পর্কের কারণ তাদের ছাড়াছাড়ি হয়।
অবশ্য থেমে থাকেনি মিডিয়া জগত। জানা যায়, রাজিবকে ধোকা দিয়ে অপূর্বকে বিয়ে করায় রাজিব ক্ষিপ্ত হয়ে ওই ভিডিও সামাজিক মাধ্যমে ছেড়ে দেয়৷ তখন থেকেই মিডিয়ার উপর চরম ক্ষেপেছেন সাদিয়া জাহান প্রভা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত