এবার ভিসা ফি বাড়ালো যুক্তরাজ্য « বাংলাখবর প্রতিদিন

এবার ভিসা ফি বাড়ালো যুক্তরাজ্য

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৩৭
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:৩৭
Link Copied!
ছবি সংগৃহীত: ভিসা ফি বাড়ালো যুক্তরাজ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বিশ্ব পরিমন্ডলে নামকরা দেশ,স্থান,পরিবেশের কথা বলতে গেলে অবশ্যই যুক্তরাজ্যের কথা বলতে হবে। দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো, কাজ বা চাকরির উদ্দেশ্যে, বিশেষ করে পড়াশোনার উদ্দেশ্যে প্রতি বছর বিশ্বের নানা প্রান্তের বহু মানুষ যুক্তরাজ্যে যান। তবে এখন থেকে যারা দেশটিতে যাবেন তাদের ভিসার জন্য গুনতে হবে বাড়তি অর্থ।

কারণ সম্প্রতি বিভিন্ন দিক বিবেচনা করে ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। বর্ধিত এই ফি কার্যকর হবে আগামী ৪ অক্টোবর থেকে।

ভারতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) শনিবার এক প্রতিবেদনে বলেছে, নতুন নির্ধারিত ফি অনুযায়ী যারা যুক্তরাজ্যে ৬ মাসের ভ্রমণ ভিসার জন্য আবেদন করবেন, তাদের ফি বাবদ দিতে হবে ১১৫ ব্রিটিশ পাউন্ড (বাংলাদেশি প্রায় ১৬ হাজার টাকা)। আর স্টুডেন্ট ভিসার জন্য গুনতে হবে ৪৯০ পাউন্ড (বাংলাদেশি প্রায় ৬৭ হাজার টাকা)।

বিজ্ঞাপন

আগে যুক্তরাজ্যে ভ্রমণ ভিসার ফি ছিল ১০০ পাউন্ড। অপরদিকে স্টুডেন্ট ভিসার ফি ছিল ৩৬৩ পাউন্ড। গতকাল শুক্রবার এ সংক্রান্ত একটি বিল দেশটির সংসদে উত্থাপন করা হয়।

গত জুলাইয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ব্যয় মেটাতে ভিসা আবেদনকারীরা যে ফি ও ‘রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত জাতীয় স্বাস্থ্য সেবাকে (এনএইচএস) যে স্বাস্থ্য সারচার্জ’ প্রদান করে থাকেন সেটি বাড়ানো হবে। তার এই ঘোষণার দুই মাস পরই ভিসা আবেদনের ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার।

তিনি বলেছিলেন, ভিসার ফি বাড়ানো হলে ব্রিটিশ সরকার বার্ষিক বাড়তি ১ বিলিয়ন পাউন্ড আয় করতে পারবে। ওই সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ইমিগ্রেশন ব্যবস্থা সচল রাখতে এসব ফি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং নিজ দেশের নাগরিকদের ওপর করের বোঝা কমায়।

বিজ্ঞাপন

যুক্তরাজ্যের বর্ধিত ফি কার্যকর হবে প্রবেশ ছাড়পত্র এবং যুক্তরাজ্যে অবস্থান ও ত্যাগ করার আবেদনের ক্ষেত্রেও। যার মধ্যে কাজ ও পড়াশুনা ফির বিষয়টিও রয়েছে। এছাড়া স্পন্সরশিপ সার্টিফিকেটের ফি এবং কনফরমেশন ফর একসেপটেন্স ফর স্টাডি এর ফিও এতে সংযুক্ত হবে।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফি বৃদ্ধির বিষয়টি আগে সংসদে পাস হতে হবে, এরপর এটি আগামী ৪ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত