মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: মুক্তি চেয়ে গৃহিণীর আহাজারি « বাংলাখবর প্রতিদিন

মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ: মুক্তি চেয়ে গৃহিণীর আহাজারি

রুপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৫৯
রুপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:৫৯
Link Copied!
স্বামীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রিয়াজ (২৮) নামে এক তরুণ ব্যবসায়ীকে মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব গ্রামের বদু মেম্বারের অফিসে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন রিয়াজের স্ত্রী মায়া আক্তার। এ সময় তার মুক্তির জন্য আহাজারি ও কান্নায় ভেঙে পড়েন তিনি। সঙ্গে ইউপি সদস্য মো. বদু আহমেদ, রিয়াজের বাবা আ. লতিফ, দেড় বছর বয়সী নাতনিও উপস্থিত ছিল।

সংবাদ সম্মেলনে রিয়াজের স্ত্রী মায়া বলেন, ‘গত বৃহস্পতিবার ১৪/০৯/২০২৩ইং রিয়াজ (আমার স্বামী) এক জায়গা থেকে বাসায় এসে দুপুরের খাবার খাইতেছিল। এসময় রুপগঞ্জ থানার কিছু পুলিশ আমাদের বাসায় এসে খাবার খাওয়ার সময় তাকে বলল চল বদু মেম্বারের অফিসে কথা আছে। পরে সে খাবার শেষ না করেই তাদের সাথে যায়। এরপর তারা মেম্বারের অফিসে সামনে এসে জোড়পূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়’।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এসময় বদু মেম্বার তাদের বসতে বললেও তারা না বসেই রিয়াজকে নিয়ে চলে যান। তাকে নেওয়ার সময় কোনো মাদক ছিল না বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে গৃহিণী আরও বলেন, ‘পরে আমরা জানতে পারি তার কাছ থেকে নাকি তারা হিরোইন পেয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
শুক্রবার সকালে তাকে নারায়ণগঞ্জ জেলা আদালতে পেরণ করেন।

আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠু বিচার চাই। কেন একজন পুলিশ বিনা ওয়ারেন্টে তাকে বাসা থেকে তুলে নিয়ে গেল’।

এসময় ইউপি সদস্য মো. বদু আহমেদ বলেন, ‘আমাদের বাসা সোনারগাঁয়ে। কোনো মামলা বা অভিযোগ যদি থাকে তাহলে তো সোনারগাঁয়ের পুলিশ আসবে। কিন্তু রিয়াজকে রুপগঞ্জের পুলিশ এসে বিনা ওয়ারেন্টে কোনো কারণ ছাড়াই তাকে আটক করল।আমার জানা মতে রিয়াজ একজন ভালো ছেলে সে কোন প্রকার মাদকের সাথে জরিত নয়। রিয়াজের স্বজনদের দাবি সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি থেকে রিয়াজকে মুক্তি দেওয়া হোক।

বিজ্ঞাপন

আওয়ামী লীগ সরকার হলো জনবান্ধব ও উন্নয়নমুখি সরকার। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এর সুষ্ঠু বিচার চাই।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত