কালীগঞ্জে তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন « বাংলাখবর প্রতিদিন

কালীগঞ্জে তিন দিনব্যাপী স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উদ্বোধন

মোঃ ইদ্রিস আলী, কালীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:০৬
মোঃ ইদ্রিস আলী, কালীগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:০৬
Link Copied!
স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা উপলক্ষে র‍্যালি প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী এই প্রথমবারের মতো সারাদেশ জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে।

রবিবার বিকাল ৪ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বাহির হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা উপসহকারী প্রকৌশলী শামসুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমূখ।

স্থানীয় সরকার দিবস মেলায় স্টলে অংশগ্রহণ করেন উপজেলা প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশলী এলজিইডি, উপজেলা পরিষদ সহ ১২ টি ইউনিয়ন পরিষদ। সভায় ইউনিয়ন পরিষদের সচিব, উদ্যোক্তা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক উপস্থিত ছিলেন। কিন্তু অনুষ্ঠানে স্থানীয় সরকার দিবস মেলায় উপজেলার বারটি ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত না থাকায় সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে দলমত নির্বিশেষে এই প্রথমবারের মতো ঢাকায় স্থানীয় সরকার দিবস মেলা উপলক্ষে সারাদেশের জনপ্রতিনিধিরা প্রধানমন্ত্রী ডাকে এক জায়গায় হয়েছিল।

মেলার উদ্দেশ্য হলো প্রতিটি ইউনিয়ন পরিষদের কি কি উন্নয়ন হয়েছে, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বাস্তবায়িত হয়েছে সেগুলো জনসমক্ষে তুলে ধরা ও ইনোভেটিভ আইডিয়া গ্রহণ করা। ইউনিয়ন পরিষদকে সেবামূলক ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা। মেলা চলবে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত