আদালতে স্ট্যাম্প সংকট: গভর্নরকে সুপ্রিম কোর্টের চিঠি « বাংলাখবর প্রতিদিন

আদালতে স্ট্যাম্প সংকট: গভর্নরকে সুপ্রিম কোর্টের চিঠি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫৮
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৫৮
Link Copied!
ছবি সংগৃহীত: বাংলাদেশ সুপ্রিম কোর্ট -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারা দেশের আদালতে স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিওর সংকট দেখা দেওয়ায় এর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে গভর্নর বরাবর চিঠি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে। রোববার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বরাবর এ সংক্রান্ত চিঠি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে বিচার বিভাগ অন্যতম। সুপ্রিম কোর্টের উভয় বিভাগ এবং দেশের ৬৪টি জেলার অধস্তন আদালতে প্রতি কার্যদিবসে বিচারপ্রার্থী জনগণের পক্ষে মামলা দায়েরসহ অন্যান্য দরখাস্ত দাখিলের সময় জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প ও কোর্ট ফি সংযুক্ত করতে হয়। আদালতে দাখিলকৃত স্ট্যাম্প ও কোর্ট ফির মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেয়ে থাকে। জুডিশিয়াল ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প জালিয়াতির কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হতে বঞ্চিত হচ্ছিল।

এতে বলা হয়, নকল স্ট্যাম্প ও কোর্ট ফি শনাক্তকরণের নিমিত্ত প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় নকল স্ট্যাম্প ও কোর্ট ফি শনাক্তকরতে সুপ্রিম কোর্ট অধস্তন আদালতে আইসিডি ইউভি এলইডি ফ্ল্যাশ লাইট (ইউভি-৩৬৫ এনএম) ডিভাইস বিতরণ করে।

বিজ্ঞাপন

চিঠিতে আরও বলা হয়, স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিওর সংকট থাকায় বিচারপ্রার্থীদের বাধ্য হয়ে কয়েক গুণ বেশি দামে ভেন্ডারদের কাছ থেকে এসব কিনতে হচ্ছে। ফলে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। ভেন্ডারদের অভিযোগ ট্রেজারিতে স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিওর চরম সংকট থাকায় ট্রেজারি শাখা থেকে চাহিদামত সরবরাহ পাওয়া যাচ্ছে না। এ অবস্থায়, স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিওর স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত