৪ এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা ১২২৩ কোটি টাকা « বাংলাখবর প্রতিদিন

৪ এয়ারলাইন্সের কাছে বেবিচকের পাওনা ১২২৩ কোটি টাকা

পাওনা পড়ে থাকে হাজার কোটি টাকা, অথচ সেবার মান অতিনিম্ন

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:০৮
Link Copied!
ছবি সংগৃহীত: বেবিচেকের অফিসিয়াল লোগো -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের চারটি বেসরকারি এয়ারলাইনসের কাছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) পাওনা ১ হাজার ২২২ কোটি ৯৮ লাখ টাকার বেশি। রোববার জাতীয় সংসদে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য উপস্থাপন করে বেবিচক।

এ চারটির মধ্যে নভোএয়ার বাদে রিজেন্ট, ইউনাইটেড ও জিএমজি এয়ারলাইনস বন্ধ আছে। অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনস ও এয়ার এ্যাস্ট্রার কাছে বেবিচকের কোনো পাওনা নেই বলে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

গত জুলাই মাসে অনুষ্ঠিত বৈঠকে দেশীয় বেসরকারি এয়ারলাইনস কোম্পানিগুলোর কাছে বেবিচক কত টাকা পায়, তা জানতে চেয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন দেয় বেবিচক।

বেবিচকের প্রতিবেদনে বলা হয়, রিজেন্ট এয়ারওয়েজ, নভোএয়ার, ইউনাইটেড এয়ারওয়েজ ও জিএমজি এয়ারলাইনসের কাছে মোট ১ হাজার ২২২ কোটি ৯৮ লাখ ২৫ হাজার ৯২৬ টাকা পাওনা আছে বেবিচকের। গত মে পর্যন্ত হিসাবে ইউএস-বাংলা ও এয়ার এ্যাস্ট্রার কাছে কোনো পাওনা নেই। বাংলাদেশে বর্তমানে ইউএস-বাংলা, এয়ার এ্যাস্ট্রা ও নভোএয়ার নিজেদের কার্যক্রম পরিচালনা করছে।

সংসদীয় কমিটিতে বেবিচকের দেওয়া তথ্য অনুযায়ী, রিজেন্ট এয়ারওয়েজের কাছে বেবিচকের পাওনা আছে ৪০৮ কোটি টাকার বেশি। জিএমজি এয়ারলাইনসের কাছে পাওনা আছে ৩৯৬ কোটি টাকার বেশি। ইউনাইটেড এয়ারওয়েজের কাছে বেবিচক পাবে ৩৮৮ কোটি টাকার বেশি। আর নভোএয়ারের কাছে পাওনা আছে ২৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি।

বিজ্ঞাপন

সংসদ সচিবালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রাইভেট বিমান সংস্থার কাছে বেবিচকের টাকা পাওনা আছে, তা আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে কমিটি। বৈঠকে কক্সবাজার বিমানবন্দর থেকে শহরে প্রবেশ করার রাস্তাটি জরুরি ভিত্তিতে প্রশস্ত করাসহ এর সৌন্দর্য বৃদ্ধি, সমুদ্রসৈকতের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও পারস্পরিক সমন্বয় রেখে কার্যক্রম বাস্তবায়ন করার সুপারিশ করা হয়।

বৈঠকে সেন্ট মার্টিন দ্বীপকে পর্যটনবান্ধব দ্বীপ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাস্তাঘাট সংস্কার ও সম্প্রসারণসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, টেকনাফ ও সেন্ট মার্টিন দ্বীপে অবস্থিত জেটি দুটি অতি দ্রুত সংস্কার ও নতুন জেটি নির্মাণ এবং সেন্ট মার্টিন দ্বীপের চারদিকে ওয়াকওয়ে নির্মাণ বিষয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য মোশাররফ হোসেন, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার, কানিজ ফাতেমা আহমেদ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত