গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১ « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে সেফটি ট্যাংকে নেমে নিহত-২, আহত-১

মোঃ সবুজ আল-আমিন, গাজীপুর
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৩৬
মোঃ সবুজ আল-আমিন, গাজীপুর
আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:৩৬
Link Copied!
সেফটি ট্যাংকে নেমে নিহত-২ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে নির্মাণাধীন একটি ভবনের সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু ও একজন আহত হয়েছে। 
বুধবার দুপুর ২:৩০ মিনিটে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পূর্বপাড়া সামসুল হকের বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুড়িগ্রাম জেলার বদরগঞ্জ উপজেলার মোস্তাকপুর গ্রামের মৃত: রশিদের একমাত্র ছেলে মোঃ শাহিন (৩০) ও কুড়িগ্রামের রাজারহাটের মোঃ মাহবুব (৩৫) এবং আহত দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার সিংগানগর গ্রামের আব্দুল হামিদের ছেলে মহসিন (৪৫)।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার সফিপুর এলাকার মালেক স্পিনিং রোড সংলগ্ন সামসুল হকের নির্মাণাধীন ভবনে সেফটি ট্যাংকের সেন্টারিংয়ের কাঁঠ খুলার জন্য শ্রমিকরা কাজ করতে যায়। ঘটনার সময় প্রথমে শ্রমিক শাহিন সেপটিক ট্যাংকের ভেতরে প্রবেশ করে বিষাক্ত গ্যাসে গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

তাকে উদ্ধার করতে মাহবুব নামলে তিনিও বিষাক্ত গ্যাসে গুরুতর আহত হন। পরে মহসীন আহত ব্যাক্তিদের উদ্বার করতে গেলে বিষাক্ত গ্যাসে আহত হয়ে ট্যাংকের ভিতরে পড়ে যান।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাদেরকে সফিপুর তানহা হাসপাতালে প্রেরণ করলে সেখানের কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষনা করেন এবং একজনের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতালে প্রেরণ করা হয়

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত